খুলনায় দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ১৬২ রানে হারিয়ে এক টেস্ট হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। শুক্রবার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ২০১ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। টানা দুই টেস্টে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়ে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৫ উইকেট নিয়ে একাই জিম্বাবুয়ের বিপক্ষে লড়ে যান সাকিব।
২৪৮ রানে নবম ব্যাটসম্যান হিসেবে শুভাগত হোম চৌধুরীর বিদায়ের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
বিদায় নেয়ার আগে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে পৌঁছান শুভাগত (৫০)। তার ১০৩ বলের ইনিংসটি সাজানো ৪টি চারে।
এদিকে, আগের দিন অর্ধশতক পাওয়া মাহমুদুল্লাহ শুক্রবার নিজের ইনিংস বেশি দূর এগিয়ে নিতে পারেননি। নাটসাই মুশাংওয়ের বলে লংঅফে হ্যামিল্টন মাসাকাদজার পরিণত হয়ে শেষ হয় তার ৭১ রানের ইনিংসটি। আজ-শুক্রবার রানের থলিতে জোটে মাত্র ৮ রান।
পঞ্চম দিন স্বাগতিকদের পতন হওয়া ৪টি উইকেটই নেন মুশাংওয়ে। মাহমুদুল্লাহর পর তাইজুল ইসলাম, শাহাদত হোসেন ও শুভাগতকে বিদায় করেন এ লেগস্পিনার। বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৬৮ রান করে জিম্বাবুয়ে।
তিন ম্যাচের ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, জয়ের জন্য খেলবে বাংলাদেশ।