রাজধানী

টিকার ফাইল চুরির অভিযোগে প্রথম আলোর সাংবাদিক আটক, মামলা

টিকার ফাইল চুরির অভিযোগে প্রথম আলোর সাংবাদিক আটক, মামলা
টিকার ফাইল চুরির অভিযোগে প্রথম আলোর সাংবাদিক আটক, মামলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের করোনা টিকা সংক্রান্ত ফাইল চুরির অভিযোগে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। তাকে মন্ত্রণালয়ের একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রাখা হয়। রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করেন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুছ সালাম। এদিকে শাহবাগ থানায় অবস্থান নিয়েছেন একদল সংবাদিক।

মঙ্গলবার সকালে তাকে আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জামিন না হওয়ায়, সোমবার দিবাগত রাতটি রোজিনা ইসলামকে শাহবাগ থানা হাজতেই থাকতে হবে। জানা গেছে, তিনি সোমবার করোনার টিকা নিয়েছেন, শারীরিকভাবে অসুস্থ।

মামলার অভিযোগে বলা হয়, সোমবার তিনটার দিকে স্বাস্থ্য বিভাগের সচিবের একান্ত সচিব সাইফুল ইসলাম ভূঁঞা’র রুমে ঢুকে টিকা সংক্রান্ত ফাইল প্রথম আলোর ওই নারী সাংবাদিক চুরি করে বের হওয়ার সময় পুলিশের কাছে ধরা পড়েন। টিকা সংক্রান্ত ফাইল চুরির সময় স্বাস্থ্য সচিবের একান্ত সচিব অন্য রুমে ছিলেন।

এদিকে, প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে আটকে রাখার সময়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকেরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ভবনে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কিছুই জানাননি। পরে বিকেলে সাংবাদিকেরা সচিবালয়ের বাইরে জড়ো হয়ে রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকে রাখার প্রতিবাদ করেন।

প্রথম আলোর প্রতিবেদনে আরও বলা হয়, রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ সচিবালয় থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে কিছু নথির ছবি তোলার অভিযোগ এনে থানায় অভিযোগ করা হয়েছে।

এদিকে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ সাংবাদিকদের বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন মামলা হয়েছে, আমরা আইনগতভাবে মোকাবিলা করব। আশা করি সুবিচার পাবো।

প্রথম আলোর সহযোগী সম্পাদক ও লেখক আনিসুল হক বলেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। এভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করলে দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরে সংবাদপত্রকে চোখের মনির মতো রক্ষা করতে হবে।

পুলিশ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোজিনা ইসলামকে থানায় আনা হয়েছে। তার মামলা নম্বর ১৬। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ