রাজধানী

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনাকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে
সাংবাদিক রোজিনাকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি এ শুনানি হওয়ার কথা।

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেওয়া হয়েছে। ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, মামলাটির তদন্তভার তারা পেয়েছেন। এখন তারা শাহবাগ থানা থেকে নথিপত্র বুঝে নেবেন।

এর আগে পুলিশ রোজিনা ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার আদালতে হাজির করে। একই সঙ্গে রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে রোজিনা ইসলামের জামিনের আবেদন জানান তার আইনজীবীরা। ওই দিন শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করেন এবং রোজিনার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন। সেদিন আদালতের নির্দেশে রোজিনাকে কারাগারে পাঠানো হয়।

রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন বলে ইতিমধ্যে আইনমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

জামিন চেয়ে তার করা আবেদনের ওপর আজ বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি শুনানির দিন ধার্য রয়েছে। তিনি বলেন, রোজিনা ইসলাম একজন নারী, তিনি অসুস্থ, সর্বোপরি তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ত্রুটিপূর্ণ। জামিন অযোগ্য অপরাধের উপাদান এজাহারে প্রকাশিত না হওয়ায় রোজিনা ইসলাম জামিন পাওয়ার যোগ্য।

রোজিনা ইসলাম গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটকে রাখেন। প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁকে রাত ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

পরে রাত পৌনে ১২টার দিকে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ