রাজধানী

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ
সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

পেশাগত দায়িত্ব পালন করতে সচিবালয়ে গিয়ে প্রায় ৬ ঘণ্টা হেনস্তার পর প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে থানায় সোপর্দ, মামলা দায়ের, সারা রাত থানায় রাখা, আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন, জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ, ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’ মঙ্গলবার বিবৃতি দিয়ে বলেছে, ‘১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আওতায় রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই যুগে এই সময়ে একজন সাংবাদিকের বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের আইনে মামলা দায়ের সংশ্লিষ্টদের সংবাদপত্রের কণ্ঠরোধের নেতিবাচক মনোভাব ও অশুভ মানসিকতার বহিঃপ্রকাশ। যা গণমাধ্যমের স্বাধীনতা খর্বের চেষ্টার পাশাপাশি আগামী দিনের স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের জন্য হুমকি। একটি গণতান্ত্রিক সমাজে এ ধরনের হীন চেষ্টা সংবাদপত্রের অস্তিত্বকে হুমকির দিকে ঠেলে দেয় ও পেশাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যায়।’

সম্পাদক পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক নঈম নিজাম বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

সম্পাদক পরিষদ মনে করে, এই নজিরবিহীন ঘটনা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। রোজিনা ইসলামকে সচিবালয়ে প্রায় ৬ ঘণ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে জিম্মি করে রাখা, তাকে বিভিন্নভাবে হেনস্তা করার ঘটনা শুধু দুঃখজনক নয়, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোন আইনে একজন সাংবাদিককে এভাবে আটকে রাখা হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা বের করতে হবে। ব্যবস্থা নিতে হবে দোষীদের বিরুদ্ধে।

সম্পাদক পরিষদ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির পাশাপাশি পুরো ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে।

উল্লেখ্য গত সোমবার পেশাগত দায়িত্ব পালন করতে সচিবালয়ে গেলে সাংবাদিক রোজিনা ইসলামকে সেখানে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। তাকে চিকিৎসা দেওয়ার জন্য বারবার বলা হলেও দেওয়া হয়নি। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। ওই দিন রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। আজ পুলিশ তাঁকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন। পাশাপাশি রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ