রাজধানী

সাংবাদিক রোজিনাকে হেনস্তার ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি

সাংবাদিক রোজিনাকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে
সাংবাদিক রোজিনাকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে

সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিন সদস্যবিশিষ্ট কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজমকে আহ্বায়ক করে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে, উপসচিব (প্রশাসন-২ শাখা) মো. আবদুছ সালাম ও উপসচিব (জনস্বাস্থ্য-১) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

প্রসঙ্গত, সোমবার (১৭ মে) দুপুরের পর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষে রোজিনাকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। স্বাস্থ্যসেবা বিভাগের একজন উপসচিব তার বিরুদ্ধে মামলা করেন। সেখানে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় চুরি এবং ১৯২৩ সালের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের’ ৩ ও ৫ ধারায় গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার অভিযোগ আনা হয় এই সাংবাদিকের বিরুদ্ধে।

এজাহারে বলা হয়েছে— রোজিনা যেসব নথির ‘ছবি তুলেছেন’, তার মধ্যে ‘টিকা আমদানি’ সংক্রান্ত কাগজপত্রও ছিল। পরে মঙ্গলবার সকালে রোজিনা ইসলামকে আদালতে হাজির করে তাকে পাঁচদিনের রিমান্ড নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একইসঙ্গে আগামী বৃহস্পতিবার তার জামিন শুনানির দিন ঠিক করে দেন। এরপর তাকে পুলিশের প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ