আদালত

পরীমণির বিরুদ্ধে মাদক মামলা, ৭ দিন রিমান্ডের আবেদন

চিত্রনায়িকা পরীমনি
চিত্রনায়িকা পরীমনি

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেছে র‌্যাব।

একই দিনে গ্রেপ্তার হওয়া প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান,বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনের পর সন্ধ্যার দিকে র‌্যাব সদস্যরা পরীমণি, রাজসহ গ্রেপ্তার হওয়া বাকিদের বনানী থানায় নিয়ে আসে। পরে মামলা রুজু শেষে তাদের কোর্টে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পরীমণি ও রাজ ছাড়া গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপু এবং রাজের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সবুজ আলী।

খন্দকার আল মঈন জানিয়েছেন,পরীমণি ও দীপুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ে করা হয়েছে। রাজের বিরুদ্ধে পর্ণোগ্রাফি ও মাদক আইনে, সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

এর আগে সংবাদ সম্মেলনে র‌্যাব জানিয়েছে, গত বুধবার র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযানে মিনি বারের সন্ধান পেয়েছেন র‌্যাব কর্মকর্তারা, যেখানে নিয়মিত ‘ঘরোয়া আয়োজন’ হত।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গ্রেপ্তারকৃত শামসুন নাহার স্মৃতি (স্মৃতিমনি বা পরীমণি) ২০১৬ সাল থেকে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকেন। মাত্রাতিরিক্ত সেবনের চাহিদা মেটানোর লক্ষে বাসায় একটি মিনিবার স্থাপন করেছেন। মিনি বার থাকায় তার ফ্ল্যাটে ঘরোয়া পার্টি আয়োজন পরিপূর্ণতা পেত বলে তিনি জানান।

খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃত মো. নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করত এবং পার্টিতে অংশগ্রহণ করত বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

রাজধানীর বনানী থেকে মাদকসহ আটক চিত্রনায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে র‌্যাব।

পরীমণির বাসা থেকে অবৈধ বিদেশি মদ, এলএসডি, আইস এবং এসব সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। পরীমণিকে এখন নানা অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরীমণিকে আটকের পর বুধবার রাতে বনানীর ৭ নম্বর রোডে প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। তদন্ত-সংশ্নিষ্ট সূত্র জানায়, পরীমণিকে জিজ্ঞাসাবাদের পর নজরুল ইসলাম রাজের নামটি সামনে আসে। তার সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক পরীমণির। একাধিক সময় ফেসবুক লাইভে কথা বলার সময় রাজ অভিনেত্রীর পাশে ছিলেন।

নজরুল ইসলাম রাজ সম্পর্কে খন্দকার আল মঈন জানান, রাজ ১৯৮৯ সালে খুলনার একটি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। পরবর্তীতে ঢাকায় তিনি বলেন,এর আগে র্যা বের অভিযানে গ্রেপ্তার হওয়া শরফুল হাসান ওরফে মিশু হাসান ও মো. মাসুদুল ইসলাম ওরফে জিসানের সহযোগিতায় ১০-১২ জনের একটি ‘সিন্ডিকেট’ গড়ে তুলছিলেন রাজ। এই সিন্ডিকেট রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বিশেষ করে গুলশান,বনানী, বারিধারায় বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবনসহ নানা ‘অনৈতিক কর্মকাণ্ডের’ ব্যবস্থা করতেন। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

চিত্রনায়িকা পরীমণির শুনানির তারিখ পেছাল

চিত্রনায়িকা পরীমণির শুনানির তারিখ পেছাল

পরী মণির বিরুদ্ধে মাদক মামলার বিচার শুরু

পরী মণির বিরুদ্ধে মাদক মামলার বিচার শুরু

পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

যৌন হয়রানির মামলায় পরীমণির নারাজির আবেদন খারিজ

যৌন হয়রানির মামলায় পরীমণির নারাজির আবেদন খারিজ

আদালতে চিত্রনায়িকা পরীমণি

আদালতে চিত্রনায়িকা পরীমণি

পরী মনির রিমান্ড: হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক

পরী মনির রিমান্ড: হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক

পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ আজ

পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ আজ

পরীমণির গাড়িসহ জব্দ করা আলামত ফেরত দেয়ার নির্দেশ

পরীমণির গাড়িসহ জব্দ করা আলামত ফেরত দেয়ার নির্দেশ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ৭৬তম শুরু

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ৭৬তম শুরু

পরী মণির মামলার হাজিরা বুধবার

পরী মণির মামলার হাজিরা বুধবার

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ