আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ৭৬তম শুরু

জাতিসংঘ
জাতিসংঘ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন মঙ্গলবার নিউইয়র্কে শুরু হয়েছে। খবর সিনহুয়া’র।

সাধারণ পরিষদের সভাপতি এবং জাতিসংঘ মহাসচিব জলবায়ু সংকট, সংঘর্ষ এবং কভিড-১৯ এর এই চ্যালেঞ্জিং বছর মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোকে আশা ও ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন।

৭৬তম অধিবেশনের সভাপতি আবদুল্লা শহিদ বলেছেন, এটি একটি পীড়াদায়ক ও চ্যালেঞ্জের বছর।

তিনি নানা ধরনের চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, বিশ্বের কোটি কোটি লোক অসুস্থ হয়েছে। লাখ লাখ লোক মারা গেছে। কোটি কোটি লোক মহামারির করুন শিকারে পরিণত হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, সংঘর্ষ এবং অস্থিতিশীলতার কারণে বিশ্ব জুড়েই উদ্বেগ রয়েছে।

তিনি বলেন, কিন্তু আমাদেরকে নতুন অধ্যায় শুরুর পথ বেছে নিতে হবে। আমাদেরকে আশা রাখতে হবে।

আবদুল্লা শহিদ বলেন, পরিস্থিতির অবশ্যই পরিবর্তন আসবে। আর এ পরিবর্তনের জন্যে আমাদেরকে অবশ্যই উদ্যোগ নিতে হবে।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস উদ্বোধনী ভাষণে বলেছেন, যে কোন দিক থেকেই দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে বিশ্ব সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছে। মানব সভ্যতার অদৃশ্য শত্রু মহামারি করোনা। এখন সময় তাকে মোকাবেলা করার।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় সকল চ্যালেঞ্জই এক হয়ে সমাধান করতে পারবে।

বিশেষ করে কভিড-১৯ এর কথা তিনি তুলে ধরে বলেন, সকলের জন্যে টিকা দেয়ার গতি এবং চিকিৎসা সুযোগ বাড়িয়ে আমাদেরকে এই শত্রু মোকাবেলা করতে হবে।

বিশ্ব যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা প্রকৃতিগত নয় উল্লেখ করে তিনি বলেন, এসব মানুষের তৈরি।

তিনি বিশ্ব অর্থনৈতিক পদ্ধতিকে ধনী দরিদ্রের বিভাজনের জন্যে দায়ী করে বলেন, মানুষের মাত্রাতিরিক্ত লোভ এই গ্রহকে ধ্বংস করছে।

গুতেরেস বলেন, কাজের মাধ্যমে আমাদের ঐক্য এবং বহুমুখী চেতনার মাধ্যমে আমরা এইসব চ্যালেঞ্জ ও বিভাজন দূর করতে পারি।

বিদায়ী সভাপতি ভলকান বজকির টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান।

তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে শান্তি ও সমৃদ্ধি এবং এই গ্রহবাসীর জন্যে নীল নকশা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, দিন দিনই বিশ্বায়ন আরো সম্প্রসারিত হচ্ছে। আমরা পরষ্পর যুক্ত এবং নির্ভরশীল হচ্ছি। তাই জাতীয়তাবাদী সমাধান দিয়ে আমরা আমাদের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করতে পারবো না। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

চিত্রনায়িকা পরীমণির শুনানির তারিখ পেছাল

চিত্রনায়িকা পরীমণির শুনানির তারিখ পেছাল

পরী মণির বিরুদ্ধে মাদক মামলার বিচার শুরু

পরী মণির বিরুদ্ধে মাদক মামলার বিচার শুরু

পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

যৌন হয়রানির মামলায় পরীমণির নারাজির আবেদন খারিজ

যৌন হয়রানির মামলায় পরীমণির নারাজির আবেদন খারিজ

আদালতে চিত্রনায়িকা পরীমণি

আদালতে চিত্রনায়িকা পরীমণি

পরী মনির রিমান্ড: হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক

পরী মনির রিমান্ড: হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক

পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ আজ

পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ আজ

পরীমণির গাড়িসহ জব্দ করা আলামত ফেরত দেয়ার নির্দেশ

পরীমণির গাড়িসহ জব্দ করা আলামত ফেরত দেয়ার নির্দেশ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ৭৬তম শুরু

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ৭৬তম শুরু

পরী মণির মামলার হাজিরা বুধবার

পরী মণির মামলার হাজিরা বুধবার

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ