মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত নায়িকা পরী মনির বারবার রিমান্ড মঞ্জুরের বিষয়ে সংশ্লিষ্টর দুই বিচারক হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন। এ দুই বিচারক হলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবীর মাধ্যমে এই ক্ষমা চাওয়ার আবেদন করেন বলে সাংবাদিকদের জানান পরি মনির আইনজীবী জেড আই খান পান্না।
এ বিষয়ে রবিবার (৩১ অক্টোবর) নির্ধারিত দিনে ব্যাখ্যা দাখিলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর নায়িকা পরী মনির বারবার রিমান্ড মঞ্জুরের বিষয়ে ব্যাখ্যা দাখিলের জন্যে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারককে আরও এক সপ্তাহ সময় চেয়েছিলেন হাইকোর্টে। ওই আবেদন শুনানি নিয়ে তাদের ব্যাখ্যা দাখিলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারককে আরও এক সপ্তাহ সময় দেন হাইকোর্ট।
গত ২৪ অক্টোবর নির্ধারিত দিনে ব্যাখ্যা দাখিলে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সংশ্লিষ্ট ভার্চুয়াল বেঞ্চ সময় মঞ্জুর করে এ আদেশ দেন।