মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। রোববার (২ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর আদালতে পরীমণির হাজির হওয়ার কথা রয়েছে।
এ মামলার অন্য দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে পরীমনি সেদিন আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলে আদালত ২ জানুয়ারি দিন ধার্য করেন। / আর
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: