রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য আইনে করা মামলায় আলোচিত নায়িকা পরীমণি'র আবার দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় একই মামলায় পরী'র সহযোগী আশরাফুল ইসলাম দিপু'রও দু'দিনের রিমান্ড মঞ্জুর হয়।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে এই রিমান্ড আদেশ দেওয়া হয়। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের ১৫নং আদালতে বিচারক দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন।
এর আগে দুপুর ১২টা ১০ মিনিটে চারদিনের রিমান্ড শেষে তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য আবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: