মাদক মামলায় আরও এক দিনের রিমান্ডে নেওয়া হল চিত্রনায়িকা পরীমণিকে। মাদক মামলায় তৃতীয় দফা রিমান্ড শুনানির জন্য চিত্রনায়িকা পরীমণিকে ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম পরীমণির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা মুজিবুর রহমানসহ আরও অনেকে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। / জন
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: