আদালত

ইকবাল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

-
-

কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই ঘটনায় আরও তিনজনকেও রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তাদের তোলা হয়। এরপর তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন কোতয়ালী থানার এসআই মফিজুল ইসলাম।

শুনানি শেষে আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঢাকা থেকে আসা পুলিশের উচ্চপর্যায়ের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া জেলা পুলিশ, গোয়েন্দা শাখাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও তাকে জিজ্ঞাসাবাদ করে।

পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে বৃহস্পতিবার রাতে ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুহান সরকারের নেতৃত্বে একটি দল কক্সবাজার গিয়ে সড়কপথে তাকে এখানে নিয়ে আসে। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ৩

মণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ৩

আজ আদালতে তোলা হবে ইকবালকে

আজ আদালতে তোলা হবে ইকবালকে

ধর্ম অবমাননা মামলায় গ্রেফতার ইকবাল সুস্থ ও চতুর: সিআইডি

ধর্ম অবমাননা মামলায় গ্রেফতার ইকবাল সুস্থ ও চতুর: সিআইডি

কুমিল্লায় হনুমানের মূর্তির সেই গদা উদ্ধার

কুমিল্লায় হনুমানের মূর্তির সেই গদা উদ্ধার

ইকবাল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

ইকবাল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লার মণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল: পুলিশ

কুমিল্লার মণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল: পুলিশ

কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

চৌমুহনীতে আজ সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা

চৌমুহনীতে আজ সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা

থ্রিজি-ফোরজি ইন্টারনেট ফের চালু

থ্রিজি-ফোরজি ইন্টারনেট ফের চালু

সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ

সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ