জেলার খবর

চৌমুহনীতে আজ সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা

নোয়াখালী
নোয়াখালী

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শনিবার (১৬ অক্টোবর) ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। শুক্রবার দুপুরে চৌমুহনীতে মন্দির-হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়িতে হামলার ঘটনার পর জেলা প্রশাসন এই ঘোষণা দেয়। নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ইত্তেফাক অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী-সূত্রে জানা গেছে, কুমিল্লায় ঘটনায় শুক্রবার দুপুর ২টার দিকে জুমার নামাজ শেষে কয়েক হাজার মসুল্লি চৌমুহনী শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারা বাণিজ্যিক শহরের প্রধান সড়কের এসে কলেজ রোডসহ অন্যান্য এলাকায় মন্দিরের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর তারা ইটপাটকেল নিক্ষেপ করে। মিছিলকারীরা শহরের সড়কের দুই পাশে হিন্দুদের দোকানপাটে হামলা-ভাঙচুর চালান।

সূত্র আরও জানায়, মিছিলকারীরা শহরের কলেজ রোডে ঢুকে পড়ে আশেপাশের অনেক দোকানে এবং স্টেশনের পূর্ব পাশের রাম ঠাকুর আশ্রম, কলেজ রোডের রাধা মাধব জিওর মন্দির, ইস্কন মন্দিরে ভাঙচুর চালানানোসহ আগুন দেন। হামলার সময় ইস্কন মন্দিরে থাকা যতন সাহা নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের আহ্বায়ক বিনয় কিশোর রায় বলেন, চৌমুহনীতে অতীতে কখনো হিন্দুদের দোকানপাট, মন্দির ও বাসাবাড়িতে এমন হামলার ঘটনা ঘটেনি। আজ দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হামলা-ভাঙচুরের তাণ্ডব চলে। হামলায় ইস্কন মন্দিরে যতন সাহা নামে একজন মারা যান। এছাড়া অনেকেই আহত হয়েছেন।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ এমরান বলেন, ‘জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে বের হন। তারা চৌমুহনী প্রধান সড়কের দুই পাশের দোকানপাট, বিভিন্ন এলাকার মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার ও চার পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘নতুন করে সহিংসতা এড়াতে শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চৌমুহনী পৌর-এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে বিজিবি, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’ / ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ৩

মণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ৩

আজ আদালতে তোলা হবে ইকবালকে

আজ আদালতে তোলা হবে ইকবালকে

ধর্ম অবমাননা মামলায় গ্রেফতার ইকবাল সুস্থ ও চতুর: সিআইডি

ধর্ম অবমাননা মামলায় গ্রেফতার ইকবাল সুস্থ ও চতুর: সিআইডি

কুমিল্লায় হনুমানের মূর্তির সেই গদা উদ্ধার

কুমিল্লায় হনুমানের মূর্তির সেই গদা উদ্ধার

ইকবাল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

ইকবাল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লার মণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল: পুলিশ

কুমিল্লার মণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল: পুলিশ

কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

চৌমুহনীতে আজ সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা

চৌমুহনীতে আজ সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা

থ্রিজি-ফোরজি ইন্টারনেট ফের চালু

থ্রিজি-ফোরজি ইন্টারনেট ফের চালু

সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ

সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ