জাতীয়

থ্রিজি-ফোরজি ইন্টারনেট ফের চালু

-
-

মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট প্রায় ১১ ঘণ্টা পর ফের চালু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার পর থ্রিজি ও ফোরজি ইন্টারনেট চালু হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) আনুমানিক ভোর ৫টা থেকে দেশেব্যাপী মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেটসেবা বন্ধ ছিল।

প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ হয় বলে অপারেটর সূত্রে জানা গিয়েছিল। দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর।

এর আগে শুক্রবার সকালে শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন এক বিবৃতিতে উল্লেখ করে, ‘অনিবার্য কারণবশত আমাদের ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

সে সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছিল, কারিগরি ত্রুটির কারণে দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

তবে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট নিরবচ্ছিন্নভাবে চালু রয়েছে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ৩

মণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ৩

আজ আদালতে তোলা হবে ইকবালকে

আজ আদালতে তোলা হবে ইকবালকে

ধর্ম অবমাননা মামলায় গ্রেফতার ইকবাল সুস্থ ও চতুর: সিআইডি

ধর্ম অবমাননা মামলায় গ্রেফতার ইকবাল সুস্থ ও চতুর: সিআইডি

কুমিল্লায় হনুমানের মূর্তির সেই গদা উদ্ধার

কুমিল্লায় হনুমানের মূর্তির সেই গদা উদ্ধার

ইকবাল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

ইকবাল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লার মণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল: পুলিশ

কুমিল্লার মণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল: পুলিশ

কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

চৌমুহনীতে আজ সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা

চৌমুহনীতে আজ সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা

থ্রিজি-ফোরজি ইন্টারনেট ফের চালু

থ্রিজি-ফোরজি ইন্টারনেট ফের চালু

সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ

সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ