অপরাধ

সংশ্লিষ্ট খবর:

  • ঘাড়-মাথার সংযোগস্থলে ধারালো অস্ত্রের আঘাতে দীপনের মৃত্যু

  • দীপন হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

  • দীপন হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

দীপন হত্যাকাণ্ড: শাহবাগ থানায় মামলা

দীপন
দীপন

জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী ডা. রাজিয়া রহমান।

সোমবার দুপুরে ঢাকার শাহবাগ থানায় দীপনের রাজিয়া মামলাটি দায়ের করেছে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হক সাংবাদিকদের জানান, দুপুর দেড়টার দিকে বাসা থেকে বেরিয়ে অফিসে যান তার ছেলে। বিকেল সাড়ে ৪টার দিকে মোবাইলে কল করে সাড়া না পেয়ে বিকেলে আজিজ সুপার মার্কেটে গিয়ে দীপনের মরদেহ পান তিনি।

এর আগে বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ দুটি প্রকাশনা সংস্থা থেকেই লেখক অভিজিৎ রায়ের কয়েকটি বই প্রকাশিত হয়েছে, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একইভাবে খুন হন।

একই দিনে দুই প্রকাশকের ওপর হামলার পেছনে কারা রয়েছে সে বিষয়ে পুলিশ নিশ্চিত না হলেও তাদের সন্দেহ আনসারুল্লাহ বাংলাটিমকে ঘিরে। এর আগে অভিজিৎ রায়সহ ব্লগার হত্যার তদন্তেও ওই জঙ্গি সংগঠনটির নাম উঠে এসেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ