অপরাধ

সংশ্লিষ্ট খবর:

  • সাব্বিরুল জঙ্গি হলে লাশ নেবো না

  • নিহত জঙ্গি অর্ক আমেরিকান পাসপোর্টধারী

  • জঙ্গি আব্দুল্লাহর মৃতদেহ নেবে না পরিবার

কল্যাণপুরে জঙ্গি অভিযান

নিহত আরেক জঙ্গির পরিচয় মিলেছে

জঙ্গি
জঙ্গি

রাজধানীর কল্যাণপুরের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত আরেক জঙ্গির পরিচয় মিলেছে। তার নাম রায়হান কবির, বাড়ি রংপুরে। এ নিয়ে ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলো।

সে গুলশান ও কল্যাণপুরে নিহত জঙ্গিদের প্রশিক্ষক ছিল বলেও জানিয়েছে পুলিশ। ঢাকার অদূরে স্যাদুল্লাহপুরে ট্রেনিং ক্যাম্প করে জঙ্গি প্রশিক্ষণ দেয়া হতো বলেও নিশ্চিত হয়েছে তারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ৯ ও আহত একজন জঙ্গিসহ অজ্ঞাতনামাদের আসামী করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। এ সব জঙ্গিরা সবাই নব্য জেএমবির সদস্য।

তিনি আরো বলেন, সবশেষ পরিচয় নিশ্চিত হওয়া জঙ্গি রায়হান কবির গুলশান ও কল্যাণপুরে নিহত জঙ্গিদের প্রশিক্ষক ছিল। ঢাকার অদূরে স্যাদুল্লাহপুরে ট্রেনিং ক্যাম্প করে জঙ্গি প্রশিক্ষণ দেয়া হতো।

এদিকে, রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্থানায় মঙ্গলবারের ‘অপারেশন স্টর্ম ২৬’ অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে জাতীয় পরিচয় পত্র ও আঙুলের ছাপ মিলিয়ে ৭ জনের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এরপর রাতে নিশ্চিত হন আরেক জঙ্গির পরিচয়। তার নাম রায়হান কবির বাড়ি রংপুরের পিরগাছায়।

বাকি নিহতরা হলো: আবদুল্লাহ'র বাড়ী দিনাজপুরের নবাবগঞ্জ থানার বল্লভপুর গ্রামে। হাকিম নাঈমের বাড়ী পটুয়াখালীর কুয়াকাটায়। ঢাকার ধানমন্ডির বাসিন্দা ছিলেন তাজ উল হক রাশিক। আর আকিফুজ্জামান খান ছিলেন ঢাকার গুলশানের বাসিন্দা।

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী সেজাত রউফ অর্ক। নিহত মতিয়ার রহমানের বাড়ী সাতক্ষীরা তালা থানার ওমপুরে। নিহত ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ছাত্র সাব্বিরুল হক কনিক। এছারা নোয়াখালীর জোবায়ের হোসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ