বিনোদন

পরীমনির বাসায় র‌্যাবের অভিযান

পরীমনি, চিত্রনায়িকা, ঢালিউড
পরীমনি, চিত্রনায়িকা, ঢালিউড

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব।

বুধবার বিকালে এ অভিযান চালানো হয় বলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন নিশ্চত করেছেন।তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

তবে অভিযানের আগে পরীমনি দাবি করেন তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর নাম করে কেউ হামলা চালাচ্ছে।

লাইভে তিনি বলেছেন, আমি মরব আর কেউ কিছু বলবে না? মরতে তো একদিন হবেই। আমি এই লাইভ কাটব না। যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে, মিডিয়া আসবে ততক্ষণ লাইভ চলবে। ভাই আপনারা কেউ বঝতে পারছেন আমার অবস্থা? এইখানে কাছেই থানা। অথচ তারা আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে। তিনদিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কই। একটু আসবেন দেখবেন? এরা কারা? মূর্খরা ভাঙচূর করছে। এসব আল্লাহ সহ্য করবে না। আপনারা কত মানুষ এই লাইভ দেখছেন। কেউ কিছু বলছেন না। আমার বাসায় আমার বুড়ো নানা এসেছেন। আপানারা মিডিয়ার কেউ আসবেন? আমি তো মরে যাচ্ছি।

লাইভে দেখা যায়, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চত হওয়ার পর দরজা খুলেছেন। ততক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী বাসার সবার মোবাইল ফোন জব্দ করেছে। পাশাপাশি পরীমনির লাইভ বন্ধ করার জন্য বলেন। পরে তিনি লাইভ বন্ধ করেন।

গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমনিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পেয়ে যান। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

চিত্রনায়িকা পরীমণির শুনানির তারিখ পেছাল

চিত্রনায়িকা পরীমণির শুনানির তারিখ পেছাল

পরী মণির বিরুদ্ধে মাদক মামলার বিচার শুরু

পরী মণির বিরুদ্ধে মাদক মামলার বিচার শুরু

পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

যৌন হয়রানির মামলায় পরীমণির নারাজির আবেদন খারিজ

যৌন হয়রানির মামলায় পরীমণির নারাজির আবেদন খারিজ

আদালতে চিত্রনায়িকা পরীমণি

আদালতে চিত্রনায়িকা পরীমণি

পরী মনির রিমান্ড: হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক

পরী মনির রিমান্ড: হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক

পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ আজ

পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ আজ

পরীমণির গাড়িসহ জব্দ করা আলামত ফেরত দেয়ার নির্দেশ

পরীমণির গাড়িসহ জব্দ করা আলামত ফেরত দেয়ার নির্দেশ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ৭৬তম শুরু

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ৭৬তম শুরু

পরী মণির মামলার হাজিরা বুধবার

পরী মণির মামলার হাজিরা বুধবার

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ