হলিউডের তারকা অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও'র নানী ইন্ডেনবিরকনের জন্ম ইউক্রেনে। তাই দেশটির প্রতি আলাদা টান রয়েছে এ অভিনেতার। সেই সূত্রে, রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে এই অভিনেতা ইউক্রেনের প্রতি সমর্থন দিয়েছেন। দিয়েছেন ১ কোটি ডলার অনুদান।
১৯১৭ সালে পিতা-মাতার সঙ্গে জার্মানিতে পাড়ি জমান হেলেন। ছোট বেলায় তার বাবা-মায়ের ডিভোর্সের পর মায়ের কাছেই বড় হন তিনি। এ কারণে ছোটবেলা থেকে নানির সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে লিওনার্দোর। লিওনার্দোর কর্মজীবনে তার মা আর নানির অবদান ছিল অনেক।
লিওনার্দো ছাড়াও বেশ কয়েকজন অভিনেতা ও পরিচালক ইউক্রেনের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেছেন। জনপ্রিয় হলিউড দম্পতি রায়ান রেনল্ডস ও ব্লেক লাইভলি দেশটির জন্য তহবিল সংগ্রহে অংশ নিয়েছেন।
মিলা কুনিস ও অ্যাশটন কুচারও ঘোষণা করেছেন, তারা ইউক্রেনীয় শরণার্থীদের পুনর্বাসনে সহায়তার জন্য ৩০ লাখ ডলার দেবেন।