আন্তর্জাতিক

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

স্লোভাকিয়ার ব্রাতিসলাভায় রাশিয়ার দূতাবাস
স্লোভাকিয়ার ব্রাতিসলাভায় রাশিয়ার দূতাবাস

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভাকিয়া রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের গোয়েন্দা সার্ভিসের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে বুধবার তারা এই সিদ্ধান্ত গ্রহন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জুরাজ তোমাগা বলেন, স্লোভাকিয়া ‘ব্রাতিসলাভায় রাশিয়ার দূতাবাসের ৩৫ স্টাফ কমাবে।’

তিনি আরো বলেন, ‘গত দুই বছরে রাশিয়ার কূটনীতিকদের আগের বহিস্কারের ঘটনায় আমরা দুঃখিত। স্লোভাকিয়ায় সঠিকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে রাশিয়ার কূটনৈতিক মিশনের কোন আগ্রহ দেখা যাচ্ছে না।’

স্লোভাকিয়া এ মাসের গোড়ার দিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে রাশিয়ার তিন কূটনীতিককে ইতোমধ্যে বহিস্কার করেছে।

২০২০ সালের আগস্টে ‘গুরুতর অপরাধের’ অভিযোগে ব্রাতিসলাভা রাশিয়ার তিন কূটনীতিককে বহিস্কার করে। বার্লিন পার্কে এক সাবেক চেচেন বিদ্রোহীকে হত্যার ঘটনায় তাদের সম্ভাব্য জড়িত থাকা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

দুই বছর আগে, স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, স্লোভাকিয়ায় সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত রাশিয়ার সর্বোচ্চ ৪৫ কূটনীতিক রয়েছেন। তবে বর্তমানে সেখানে কতজন রয়েছেন তা অস্পষ্ট।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যভূক্ত দেশ বেলজিয়াম, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র সকলে গোয়েন্দা বৃত্তির সাথে জড়িত থাকার সন্দেহে রাশিয়ার কয়েক ডজন কূটনীতিককে বহিস্কার করার ঘোষণা দেয়ার এক দিন পর স্লোভাকিয়া এমন পদক্ষেপ গ্রহণ করলো। তাদের এই সমন্বিত পদক্ষেপ ইউক্রেনে মস্কো যুদ্ধের একটি প্রতিচ্ছায়া।

এর আগে, যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডসহ অন্যান্য দেশও রাশিয়ার কূটনীতিকদের বহিস্কার করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ