আন্তর্জাতিক

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ইউক্রেনে মাসব্যাপী যুদ্ধের জন্য ভøাদিমির পুতিনের নিন্দা করেছেন। তিনি এই রুশ নেতাকে “একজন কসাই” হিসেবে উল্লেখ করে বলেছেন, “তিনি ক্ষমতায় থাকতে পারবেন না।”

ন্যাটো এবং ইইউ মিত্রদের সঙ্গে আলোচনা এবং পোল্যান্ডে ইউক্রেনীয় মন্ত্রীদের সাথে দেখা করার পর ওয়ারশ’র রয়্যাল ক্যাসেল থেকে এক আবেগপূর্ণ বক্তৃতায় বাইডেন রাশিয়াকে স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, “ন্যাটোর সীমানায় এক ইঞ্চিও এগিয়ে যাওয়ার কথা ভাববেন না।”

বাইডেনের নজিরবিহীন বক্তব্যের পরপরই হোয়াইট হাউস বাইডেনের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছে, মার্কিন নেতা রাশিয়ায় “শাসন পরিবর্তন” চাইছেন না , তবে এই অঞ্চলে প্রতিবেশীদের উপর পুতিনের প্রভাবের ব্যাপারে ক্রেমলিন যে তার অসন্তোষ স্পষ্ট করেছে তাই তুলে ধরা হয়েছে।

একজন কর্মকর্তা বলেছেন, ব্যক্তিগত আক্রমণ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য “সুযোগের জানালাকে সংকুচিত করে।”

পুতিনের ব্যাপারে বাইডেনের কঠোর বক্তব্যকে সাধারণ রাশিয়ানদের কাছে আবেদনের একটি সূক্ষ্ম প্রয়াসের সাথে যুক্ত করে বলেছেন, “সাধারণ রাশিয়ানরা “আমাদের শত্রু নয়” এবং পশ্চিমাদের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার জন্য তাদের প্রেসিডেন্টকে দায়ী করার আহবান জানিয়েছেন।

ইউক্রেনের প্রায় চার মিলিয়ন লোক যখন দেশ থেকে বিতাড়িত এ সময়ে বাইডেন উপস্থিত এবং অন্যত্র ইউক্রেনীয়দের আশ্বস্ত করে বলেন, “আমরা আপনাদের পাশে আছি।”

বাইডেন রাশিয়ার ইঙ্গিত নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন, পূর্ব ইউরোপে মনোনিবেশ করার জন্য তারা যুদ্ধের গতি হ্রাস করতে পারে, এমনকি রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পশ্চিমে আঘাত হেনেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ