আন্তর্জাতিক

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা

ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাত নিয়ে কিয়েভ ও মস্কোর আলোচকদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা সোমবার থেকে তুরস্কে শুরু হবে। রাশিয়ার আগ্রাসনের এক মাস অতিক্রান্ত হওয়ার পরপরই ইউক্রেনের পক্ষ থেকে এমন কথা জানানো হলো।

ইউক্রেনের আলোচক ও রাজনীতিবিদ ডেভিড আরাখামিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে লিখেছেন, ‘আজ (রোববার) আরেক দফা ভিডিও আলোচনাচলাকালে তারা ২৮ থেকে ৩০ মার্চ তুরস্কে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে সরাসরি আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।’

এ সংঘাত নিরসনে নেতৃত্ব দেয়া রাশিয়ার আলোচক ভ্লাদিমির মেডিনস্কি ইউক্রেনের সাথে আসন্ন আলোচনার খবর নিশ্চিত করলেও সামান্য সময়ের ব্যবধানের কথা উল্লেখ করে বলেন, তারা মঙ্গলবার আলোচনা শুরু করে বুধবার শেষ করবেন।

রাশিয়া ও ইউক্রেন তাদের শীর্ষ পর্যায়ের প্রথম দফার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়। গত ফেব্রুয়ারিতে মস্কোর ইউক্রেন আগ্রাসন শুরুর পর তারা এ আলোচনা করেন।

ওই সময় উভয়পক্ষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত আলোচনা করলেও এতে তেমন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি। উভয়পক্ষ এ প্রচেষ্টাকে কঠিন হিসেবে বর্ণনা করে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান এ সপ্তাহে বলেন, রাশিয়া ও ইউক্রেন আলোচনার ছয়টি পয়েন্টের মধ্যে চারটির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তাহলো ইউক্রেন ন্যাটোর বাইরে থাকছে, ইউক্রেনে রাশিয়ার ভাষা ব্যবহার, নিরস্ত্রিকরণ ও নিরাপত্তা নিশ্চয়তা।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা শুক্রবার বলেন, রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সেখানে ‘কোন ঐক্য’ হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ