নির্বাচন

সংশ্লিষ্ট খবর:

  • তিন সিটি নির্বাচনই প্রত্যাহার বিএনপির

  • নির্বাচন বয়কট করা বিএনপির সাজানো নাটক: সেতুমন্ত্রী

  • নির্বাচনে মানুষের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে: শাজাহান খান

সিটি করপোরেশন নির্বাচন

ভোট পড়েছে ৪৩.৯৭%

সিটি কর্পোরেশন নির্বাচন
সিটি কর্পোরেশন নির্বাচন

ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটারের ৪৩.৯৭% তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ঢাকা উত্তরে ৩৭.২৯%, ঢাকা দক্ষিণে ৪৮.৫৭% ও চট্রগ্রামে ৪৭.৯০% ভোটার ভোট দিয়েছেন।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।

তিনটি সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৬০ লাখ ২০ হাজার ৯৫২ জন। তাদের মধ্যে ২৬ লাখ ৪৮ হাজার ৭২৮ জন এবার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের হিসেবে এ তিন সিটিতে ৪৩.৯৭% ভোট পড়েছে।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা পেয়েছেন প্রদত্ত ভোটের ৫৪.৫২% আর বিএনপি সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ৩৪.৮৯%। এ নির্বাচনে জাতীয় পার্টি, বিকল্প ধারা ও বামপন্থি কিছু রাজনৈতিক দল অংশ নিলেও সবাইকে ছাড়িয়ে চরমোনাই'র পীরের সমর্থক প্রার্থীরা তৃতীয় স্থানটি দখল করেছেন।

এর মধ্যে ঢাকা উত্তরে ৩৭.২৯%, দক্ষিণে ৪৮.৫৭% এবং চট্রগ্রামে ৪৭.৯০% ভোটার ভোট দিয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা পেয়েছেন ৫৪.৫২% আর বিএনপি সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ৩৪.৮৯%।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৮ লাখ ৭০ হাজার ৭৭৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ লাখ ৬৫ হাজার ৩৫৪ জন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে ভোটে জয়ী হন, তিনি পেয়েছেন ৫৯.১১% ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট, তার ভোটের হার ৩২.৫০%।

আর তৃতীয় স্থানে আছেন চরমোনাই পীর সমর্থিত ইসলামী আন্দোলেনর প্রার্থী আব্দুর রহমান, তিনি পেয়েছেন ১৪৭৮৪ ভোট। অর্থাৎ প্রদত্ত ভোটের ১.৬৩%।

এছাড়া অন্যদের মধ্যে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন মিলন ৪ হাজার ৫১৯ ভোট পেয়েছেন, ভোটের হার ০.৪৯%। আর সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী বজলুর রশীদ ফিরোজ ১০২৯ ভোট, ভোটের হার ০.১১%।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২৩ লাখ ৫৪ হাজার ৩৭৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ৫৮১ জন।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট। অর্থাৎ প্রদত্ত ভোটের ৫২.৬০%। আর বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট, অর্থাৎ ৩৭.১৬%।

এছাড়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত প্রার্থী ফজলে বারী মাসুদ পেয়েছেন ১৮ হাজার ৫০ ভোট, ভোটের হার ২.০৬%।

বিকল্পধারা সমর্থিত প্রার্থী মাহী বি চৌধুরী ১৩ হাজার ৪০৭ ভোট পেয়েছেন, ভোটের হার ১.৫৩%। গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি ৭ হাজার ৩৭০ ভোট পেয়েছেন, ভোটের হার ০.৮৪%।

জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন আহমেদ ২ হাজার ৯৫০ ভোট পেয়েছেন, ভোটের হার ০.৩৩%। এবং সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল ক্বাফী রতন ২ হাজার ৪৭৫ ভোট পেয়েছেন, ভোটের হার ০.২৮%।

এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ৬৬৩ জন।

আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার ভোটের হার ৫৪.৭২%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট, ভোটের হার ৩৫.০৯%।

এছাড়াও ইসলামী ফ্রন্ট সমর্থিত এম এ মতিন ১১ হাজার ৬৫৫ ভোট পেয়েছেন, ভেটের হার ১.৩৪%।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত ওয়াইজ হোসেন ভূঁইয়া ৯ হাজার ৬৬৮ ভোট পেয়েছেন, ভোটের হার ১.১১%।

জাতীয় পার্টি সমর্থিত মো. সোলায়মান আলম শেখ ৬ হাজার ১৩১ ভোট পেয়েছেন, ভোটের হার ০.৭০%।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ