নির্বাচন

সংশ্লিষ্ট খবর:

  • নির্বাচনী সহিংসতায় আহত অর্ধশতাধিক

  • ৩য় ধাপের ভোটেও কারচুপির অভিযোগ বিএনপির

  • ভোটগ্রহণ সুষ্ঠু-শান্তিপূর্ণ হয়েছে দাবি আওয়ামী লীগের

ইউপি নির্বাচন: তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ইউপি নির্বাচন
ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপের নির্বাচনে ৬১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ভোট গণনা। ভোট চলাকালে কোথাও কোথাও অনিয়ম ও সহিংসতার ঘটনাও ঘটেছে।

নির্বাচনী সহিংসতায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাজবাড়িতে নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। অনিয়মের অভিযোগে ২৬ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতও করেছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে ভোটের সময় অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন ২৪ প্রার্থী।

তৃতীয় দফার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ৬২০ ও বিএনপির ৫৩৯ জন মিলিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী ১৪৮৭ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২৫ জন, সাধারণ প্রার্থী ১৭৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ইউপি সদস্য পদে ২০ হাজার ৯৪৩ জন আর সংরক্ষিত ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬,২৯৮ জন প্রার্থী।

এর আগে তৃতীয় ধাপে ৬১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। অধিকাংশ কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বিঘ্নে ভোটগ্রহণ ও সহিংসতা রোধে নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়েন (র্যা ব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

ফরিদপুর, গাজীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, লালমনিরহাট কুড়িগ্রাম, মৌলভীবাজার, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ ও নেত্রকোনাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

এদিকে, কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের খেতাসার কেন্দ্রে এক মেম্বার প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে বাধে। এতে আহত হয়েছে ১৫ জন। পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

বুড়িচং উপজেলার জগৎপুর একজন প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার সময় কেন্দ্রে ২ জন সহকারি প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাল ভোট ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ এনে নাটোরে ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে বিএনপি'র ৫ চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের একজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে নারায়ণগঞ্জ সরদর উপজেলার এনায়েত নগর ইউনিয়ন পরিষদের বিএনপির চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেন।

গোপালগঞ্জের হাতিয়াড়া ইউনিয়নে একটি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় একঘন্টা ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। অনিয়মের অভিযোগ এনে নোয়াখালীর চাটখিলে দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ভোট বর্জন করেন বিএনপির প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোট কেন্দ্রে অনিয়মের ছবি সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিককে মারধর করে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের সামনে দলীয় প্রার্থীর পক্ষে সীল মারার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ও ৭ জন আহত হয়েছেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ২৫ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট কালীগঞ্জে ইউপি নির্বাচনে দুটি কেন্দ্রে জাল ভোট দেয়ার অপরাধে ২ জনকে ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আর নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাও ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনার জের ধরে উপজেলা বিএনপির সভাপতিকে আটক করেছে পুলিশ।

তৃতীয় ধাপের ভোটের বিস্তারিত:

তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ভোটের জন্য ৬৮৫টি ইউপির তালিকা করেছিল ইসি। প্রধান রাজনৈতিক দলগুলোর সব প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে না পারায় রাঙ্গামাটি ও বান্দরবানের ৫৩ ইউপির ভোট ষষ্ঠ ধাপে নেয়া হয়েছে। নানা জটিলতায় আরও একডজন ইউপির ভোটও পরের ধাপে গেছে।

শুক্রবার আইনি জটিলতায় আটকে যায় আরও তিন ইউপির নির্বাচন।

লক্ষ্মীপুরের দুটি ইউপি’র সব পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শনিবার ভোট হবে না।

ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৫ জন, সাধারণ সদস্য পদে ১৭৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন নির্বাচিত হয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক জানান, এ ধাপে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ২ হাজার ৬৭২ জন। সাধারণ সদস্য পদে ২০ হাজার ৯৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬ হাজার ২৯৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।

এসব ইউপিতে মোট ভোটার ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ৩৫৫ জন। ভোটের দিন ছয় হাজার ৭৫ টির বেশি কেন্দ্রে লক্ষাধিক ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের মতো সদস্য নিয়োজিত থাকবে।

তৃতীয় পর্বে প্রার্থী ও দল:

তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে মোট ১৪টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে ১ হাজার ৪৮৭ জন এবং স্বতন্ত্র ১ হাজার ১৮৫ জন।

দলীয় প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৬২০ জন, বিএনপির ৫৩৯ জন, জাতীয় পার্টির ১৬৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের ২৬ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯২ জন, জাতীয় পার্টি- জেপির ৩ জন, খেলাফত মজলিসের ২ জন, বিকল্পধারার ৩ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ১০ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩ জন এবং বাসদের ১ জন ও অন্যান্য দলের ৪ জন।

দুই পর্বের ফল:

প্রথমবারের মতো দলভিত্তিক এই ইউপি নির্বাচনে অন্তত দেড় ডজন দল অংশ নিলেও মূল লড়াই চলছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।

গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপির ও দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৬৩৯ ইউপির ভোট হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বীদের নিয়ে আওয়ামী লীগ ১০০১ ইউপিতে ও বিএনপি ১০৮ ইউপিতে চেয়ারম্যান পদ পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে ২১৮ ইউপিতে।

প্রথম ধাপে ৭৪ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে এবং দ্বিতীয় ধাপে পড়েছে ৭৮ দশমিক ৪৬ শতাংশ।

ছয় ধাপের ভোটের জন্য ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়।

তৃতীয় ধাপে ৬১৫ ইউপির ভোট চলছে। চতুর্থ ধাপে ৭৪৩ টিতে ৭ মে ও পঞ্চম ধাপে ৭৩৩ ইউপির ভোট রয়েছে।

৪ জুন হবে ষষ্ঠ ধাপের ভোট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ