নির্বাচন

সংশ্লিষ্ট খবর:

  • পঞ্চম দফা ইউপি নির্বাচন: ৭২০টিতে ভোটগ্রহণ শেষ

  • ঠাকুরগাঁওয়ে বাসের চাপায় দুই নির্বাচনী কর্মকর্তা নিহত

  • ইউপি নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে: সিইসি

নির্বাচনী সহিংসতা: জামালপুর-নোয়াখালী-চট্টগ্রাম-কুমিল্লায় নিহত ৮

নির্বাচনী সহিংসতা
নির্বাচনী সহিংসতা

পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামালপুর, চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীতে ৮ জন নিহত হয়েছে। নির্বাচনী সহিংসতায় সারাদেশে আহত হয়েছে কমপক্ষে দুই শতাধিক।

আর সহিংসতার কারণে বিভিন্ন নির্বাচনী এলাকায় মোট ৫৩টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। কারচুপির অভিযোগ তুলে ২২টি ইউনিয়নে ভোট বর্জন করেছেন প্রার্থীরা।

ইউপি নির্বাচনের পঞ্চম দফায় সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শনিবার সকাল ৮টা থেকেই অনেক কেন্দ্রে লম্বা লাইন দেখা যায়। বরাবরের মতো নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। মৌলভীবাজার, সিরাজগঞ্জসহ বেশ কিছু জেলায় বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যান ভোটাররা।

জামালপুর:

জামালপুরের বাহাদূরাবাদের কুঠিরচর মাদ্রাসা কেন্দ্রে ব্যালেট বাক্স ছিনতাইকালে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষ বাধে। গুলিবিদ্ধ হয়ে ৩ জন ও ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

আর জাল ভোট দেয়ার অভিযোগে সরিষাবাড়ী উপজেলার ভাটার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩১ নং ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের ভোট চলাকালে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে চার জন নিহত এবং পুলিশসহ কপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শনিবার ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে বাহাদুরাবাদ ইউনিয়নের ফুটারচর মাদ্রাসা কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ বাধে।

নিহতরা হলেন- বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর গ্রামের জিয়া (৩২), একই গ্রামের নবম শ্রেণির ছাত্র নবীরুল ইসলাম (১৫), শেখপাড়া গ্রামের নুরুল ইসলাম (৫০) ও একই গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র মাজে মিয়া (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে ফুটারচর মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা প্রায় ৫০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারা জানান, সংঘর্ষে চার জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এক এসআইসহ কয়েকজন সদস্য আহত হয়েছেন। -

নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জে শনিবার বেলা ১১টার দিকে সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে গিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে সৈয়দ আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। পরে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

আর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে ৫ জন। আহতদের মধ্য থেকে ঢাকায় আনার পথে আরো একজন মার গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের ধাওয়া দেয়। ওই কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন সৈয়দ আহমদ। ধাওয়ার মধ্যে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদউদ্দিন চৌধুরী বলেন, মাথায় আঘাতের কারণে সৈয়দ আহমদ মারা যান।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ বলেন, ভোট স্থগিত করা হয়েছে।

এদিকে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিভিন্ন কেন্দ্রে হামলা, দখল, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে সাতটি কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে।

কুমিল্লার তিতাস উপজেলার উত্তর স্বরস্বতীচর ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন।

নোয়াখালীতে ভোট শুরুর আগে ব্যালট ছিনিয়ে নেয়ার অভিযোগে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, সেনবাগ উপজেলার কালারায় চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক কেন্দ্রের সাতশ ব্যালট ছিনিয়ে নিয়ে যায়। তাই এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা তিনি নিশ্চিত করতে পারেননি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পঞ্চম ধাপে নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার ২৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে বেগমগঞ্জে ১৬টি এবং সেনবাগে রয়েছে ৯টি ইউনিয়ন।

মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জ সদরে ভোট চলাকালে কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন।

সকালে মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরডুমুরিয়া কমিউনিটি সেন্টার ও মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ছোড়ে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় মোল্লাকান্দি ইউপির রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ সময় কেন্দ্রের বাইরে বেশ কয়েকটা হাতবোমার বিস্ফোরণ ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম জানান, ওই সময় আতঙ্কিত লোকজন এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পুলিশের কনস্টেবল সোহেলসহ (৩২) অন্তত চার ব্যক্তি আহত হন।

এরপর সোয়া ১১টায় একই ইউপির আওয়ামী লীগ প্রার্থী চরডুমুরিয়া কমিউনিটি সেন্টার কেন্দ্র ও মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

এখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকরাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম।

তবে ভোট গ্রহেনে কোনো বিঘ্ন হয়নি বলে জানান তিনি।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সদর উপজেলার ৬টি ও গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়নে ১৩৫টি কেন্দ্র রয়েছে।

চট্টগ্রাম:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ভোট শুরুর সময় একটি কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হন। পরে একজন মারা যান।

প্রত্যক্ষদর্শী বলেন, সকাল ৮টার দিকে ইউনিয়নের বেঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ সংঘর্ষ হয়।

তবে বোয়ালখালী থানার ওসি মো. সালাউদ্দিন বলছেন, কেন্দ্রের প্রায় এক কিলোমিটার দূরে সংঘর্ষ হয়েছে।

এ সময় গুলিতে ‘চার থেকে পাঁচজন’ আহত হন জানিয়ে তিনি বলেন, ওই সংঘর্ষে কেন্দ্রে কোনো সমস্যা হয়নি। ভোটগ্রহণ চলছে।

এ ঘটনায় আহতরা হলেন- রশিদ আহমদ (৭০), নুরুল আবছার (৫৪), ইউনুছ (৫৫), আনোয়ার ও মমতাজ।

এদের মধ্যে মমতাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে উপজেলার আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের জয়কালী বাড়ি এলাকায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াদেরের ভাই আবদুল মোমিনের ওপর হামলার খবর পাওয়া গেছে।

মোমিন বলেন, প্রতিপক্ষের লোকজন আমাকে মারধর করে মোবাইল ফোন ও সঙ্গে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি সালাউদ্দিন বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তার জানা নেই।

কুমিল্লা:

কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বিএনপি'র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামালউদ্দিন। তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের স্বরসতীচরের ওই কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

এদিকে, বুড়িচং উপজেলার ভয়েরপাড় কেন্দ্রে জালভোট দেয়ায় সহযোগিতার অভিযোগে সহকারি প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নওগা, পাবনায়ও। সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে।

জালভোট দেয়া ও অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ, কুমিল্লার গোবিন্দপুর, নরসিংদীর মেহেরপাড়া, পাচঁদোনা, নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ ইউনিয়নের বিএনপি প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন।

এদিকে, ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে শনিবার চট্টগ্রামের চার উপজেলার ৪৭টি ইউনিয়নে ভোট হচ্ছে। এরমধ্যে পটিয়ায় ২১টি, বোয়ালখালীতে সাতটি, চন্দনাইশে সাতটি এবং রাঙ্গুনিয়ায় ১২টি ইউপি রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ