আন্তর্জাতিক

রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

সাংবাদিক রোজিনাকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে
সাংবাদিক রোজিনাকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে

সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলেছে, বিষয়টির দিকে তারা নজর রাখছে। এটা স্পষ্ট উদ্বেগের বিষয়।

মঙ্গলবার (১৮ মে) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিককে হয়রানি ও গ্রেফতার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন।

এ সময় মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশে যে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, তাকে নিয়ে প্রকাশিত গণমাধ্যমের খবর আমাদের নজরে এসেছে। আমরা নজর রাখছি। এটা উদ্বেগজনক বিষয়।

ডুজারিক বলেন, বিষয়টিতে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা বাংলাদেশ কিংবা পৃথিবীর যেকোনো জায়গাই হোক না কেন।’

সাংবাদিকদের কাজের ক্ষেত্র হতে হবে বাধাহীন উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, ‘করোনাভাইরাস মহামারির এ সময়ে বিশ্বে সাংবাদিকেরা যে ভূমিকা রাখছেন, তা আমরা সবাই পর্যবেক্ষণ করেছি। তারা যেখানে, যে অবস্থায় কাজ করুক না কেন, তাদের কাজের ক্ষেত্র হতে হবে বাধাহীন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশ আজ

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি আজ

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

চৌর্যবৃত্তি আর সাংবাদিকতা কি এক প্রশ্ন কাদেরের

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

রোজিনার সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই: ডিবি

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

সংবাদপত্রের কণ্ঠরোধের মানসিকতা থেকে রোজিনার বিরুদ্ধে মামলা: সম্পাদক পরিষদ

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান কাদেরের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ