আন্তর্জাতিক

পশ্চিমাদের সঙ্গে নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে চীন রাশিয়াকে সমর্থন জানাবে: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ক্রেমলিন বুধবার বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে চীনে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন, এ সময় পশ্চিমাদের সঙ্গে নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে চীন রাশিয়াকে সমর্থন জানাবে।

ন্যাটো নেতারা যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন ক্রেমলিনের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈশ্বিক নিরাপত্তার ব্যাপারে অভিন্ন অবস্থান নেবেন। পুতিন আগামীকাল শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন।

ক্রেমলিনের শীর্ষ বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, “আলোচনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক একটি নতুন যুগে প্রবেশের বিষয়ে একটি যৌথ বিবৃতি তৈরি করা হচ্ছে। এটি অন্যান্য বিষয়গুলোর মধ্যে নিরাপত্তা বিষয়ে মস্কো এবং বেইজিংয়ের “অভিন্ন মতামত” প্রতিফলিত করবে।

উশাকভ বলেন, “ চীন নিরাপত্তাগ্যারান্টির জন্য রাশিয়ার দাবিকে সমর্থন করে।”

পশ্চিমা নেতারা অভিযোগ করেছেন যে রাশিয়া পশ্চিমাপন্থী ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়া ইউক্রেনের সঙ্গে তার সীমান্তে ১ লাখের বেশী সৈন্য সমাবেশ ঘটিয়েছে।

পশ্চিমারা সতর্ক করে দিয়ে বলেছে, এই হামলার জন্য রাশিয়াকে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে।

রাশিয়া বলেছে, তাদের ইউক্রেনে অভিযান চালানোর কোন পরিকল্পনা নেই, বরং পশ্চিমারা তার সীমান্তে মস্কোর নিরাপত্তা উদ্বেগকে সম্মান করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ