আন্তর্জাতিক

রাশিয়ার গ্যাস লাইন বন্ধের হুমকি দিল বাইডেন

রাশিয়ার গ্যাস লাইন বন্ধের হুমকি দিল বাইডেন
রাশিয়ার গ্যাস লাইন বন্ধের হুমকি দিল বাইডেন

রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য নর্ড স্ট্রিম-টু পাইপলাইন প্রকল্পের কাজ চলছে। চলমান ইউক্রেন ইস্যুতে এবার সেই প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে রাশিয়াকে এই গ্যাস সরবরাহের পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল জার্মানি।

জার্মানিতে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে থাকে রাশিয়া। মূলত এ অঞ্চলে গ্যাস রপ্তানি দ্বিগুণ করতে এই পাইপলাইন বসানো হয়েছে। কয়লা ও পারমাণবিক শক্তিনির্ভর বিদ্যুৎ থেকে বেরিয়ে আসতে রাশিয়ার কাছ থেকে গ্যাস নিচ্ছে জার্মানি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। স্থানীয় সময় সোমবার (৭ ফেব্রুয়ারি)জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক যৌথ কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হবে।

এক টুইট বার্তায় জার্মান চ্যান্সেলরকে প্রথমবার হোয়াইট হাউজে স্বাগত জানান বাইডেন। টুইটারে তিনি আরও বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতির বিষয়টি নিয়ে কূটনৈতিক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, একই সঙ্গে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেন সংকট ইস্যুতে একসঙ্গে কাজ করবেন তারা।

রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে এই গ্যাস সরবরাহের লাইনের মাধ্যমে বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করার কথা। ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইনটি এক হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ। যা নির্মাণে সময় লেগেছে পাঁচ বছর, ব্যয় হয়েছে ১১০০ কোটি মার্কিন ডলার। গত বছরের সেপ্টেম্বরে নর্ড স্ট্রিম ২ গ্যাসলাইন নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু এ লাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি এখনো শুরু হয়নি। জার্মানির কাছ থেকে চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় গ্যাস সরবরাহ থেমে আছে। এই গ্যাসলাইনের মালিক রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান গাজপ্রোম।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলছে, ১৯৭০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে ইউরোপ প্রাকৃতিক গ্যাস আমদানি শুরু করে। সম্প্রতি কয়েক বছর ধরে সেই নির্ভরতা আরও বেড়েছে। বছরে এখন ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহ করে রাশিয়া।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ