আন্তর্জাতিক

যেকোনো সময় ইউক্রেনে হামলা করবে রাশিয়া: যুক্তরাষ্ট্র

যেকোনো সময় ইউক্রেনে হামলা করবে রাশিয়া: যুক্তরাষ্ট্র
যেকোনো সময় ইউক্রেনে হামলা করবে রাশিয়া: যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউস বলছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়া যথেষ্ট সেনা প্রস্তুত নিয়ে ফেলেছে। যে কোন সময় ঘটতে পারে হামলা। তাই মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাষন।বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্র এ সতর্কবার্তা দিয়েছে।

হোয়াইট হাউস মনে করে, বিমান থেকে বোমা হামলার মাধ্যমে রাশিয়ার আক্রমণ শুরু হতে পারে। তখন ইউক্রেন ছাড়া যে কারোর জন্য কঠিন হয়ে পড়বে। বেসামরিক লোকজন জীবন ঝুকিতে পড়বে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, রুশ বাহিনী এখন ‘বড় ধরনের সামরিক অ্যাকশনে যেতে সক্ষম’। এ মন্তব্যকে মার্কিন কর্মকর্তাদের সতর্কতার মাত্রা আরো চড়া হওয়ার সুস্পষ্ট লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে।

জেক সুলিভান বলেছেন, ‘আমরা স্পষ্টতই ভবিষ্যদ্বাণী করতে পারি না। আমরা ঠিক জানি না কী ঘটতে চলেছে। কিন্তু ঝুঁকি এখন খুবই বেশি। আর হুমকি এখন যথেষ্ট তাৎক্ষণিক। এতটাই যে স্থানত্যাগই হবে বুদ্ধিমানের কাজ। ’

তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না বাইডেন প্রশাসন তা জানে না। তবে তারা মনে করেন, ক্রেমলিন সামরিক পদক্ষেপের ন্যায্যতা দেওয়ার জন্য একটি অজুহাত খুঁজছে। প্রচণ্ড বিমান হামলার মাধ্যমে এটি শুরু হতে পারে।

যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, লাটভিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ অন্য কিছু দেশও তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছে। ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করলেও রাশিয়া দেশটিতে আক্রমণ চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। যুদ্ধ এড়াতে ব্যাপক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে ইউক্রেন নিজেও সম্প্রতি যুদ্ধের আশঙ্কাকে কমিয়ে দেখেছে। তবে দেশটি আত্মরক্ষার জন্য বেসামরিক নাগরিকদের প্রস্তুত করা ও পশ্চিমা মিত্রদের কাছ থেকে কিছু অস্ত্র সহায়তাসহ বিভিন্ন প্রস্তুতিও নিয়েছে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের নেতাদের সঙ্গে একটি ভিডিও কলে এ কথা বলেন। এতে নেতারা রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে সমন্বিত গুরুতর অর্থনৈতিক শাস্তিমূলক পদক্ষেপ নিতে সম্মত হন।

সূত্র : বিবিসি, এএফপি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ