আন্তর্জাতিক

টেলিফোন কূটনীতি ব্যর্থ

ইউক্রেনে হামলা করলে রাশিয়াকে কড়া মূল্য দিতে হবে: বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শনিবার অনুষ্ঠিত ঝটিকা টেলিফোন কূটনীতি ইউক্রেন নিয়ে উত্তেজনা হ্রাসে ব্যর্থ হয়েছে। জো বাইডেন এ সময় সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার সৈন্যরা যদি ইউক্রেনে অভিযান চালায় তাহলে রাশিয়াকে “দ্রুত এবং গুরুতর ক্ষতির” মুখোমুখি হতে হবে।

রাশিয়া ইউক্রেন দখলের পরিকল্পনা করছে পশ্চিমাদের এই দাবির সমালোচনা করে রুশ নেতা বলেন, তিনি “এটিকে উস্কানিমূলক জল্পনা” হিসেবে বিবেচনা করছেন, যা সাবেক সোভিয়েত দেশ ইউক্রেনে সংঘাতের কারণ হতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে রাশিয়ান এক ফোনালাপে এ কথা বলা হয়।

পুতিন ও বাইডেনের মধ্যে নতুন করে ফোনালাপের পর ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা ইউরি উসাকভ এক টেলিফোন কলে বলেন, “হিস্টিরিয়া চরম পর্যায়ে পৌঁছেছে।”

কয়েক সপ্তাহ ধরে উত্তেজনার কারণে রাশিয়া ১ লাখের বেশী সৈন্য নিয়ে ইউক্রেন ঘিরে রেখেছে, ওয়াশিংটন সতর্ক করে দিয়ে বলেছে, ‘যে কোন দিন’ সর্বাত্মক আক্রমণ শুরু হতে পারে। রাশিয়া কৃষ্ণ সাগর জুড়ে বছরের মধ্যে সব চেয়ে বড় নৌ মহড়া শুরু করেছে।

হোয়াইট হাউস জানায়, বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন “রাশিয়া যদি ইউক্রেনে অভিযান শুরু করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মিত্র এবং অংশীদারদের নিয়ে কড়া জবাব দেবে এবং রাশিয়ার ওপর দ্রুত ও গুরুতর নিষেধাজ্ঞা আরোপ করবে।

যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টায় জড়িত থাকার জন্য প্রস্তুত থাকলেও “আমরা অন্যান্য পরিস্থিতির জন্যও সমানভাবে প্রস্তুত” এ কথা উল্লেখ করে বাইডেন বলেন, শীতল যুদ্ধের পর দুই দেশ পূর্ব-পশ্চিম সম্পর্কের সবচেয়ে গুরুতর সংকটের দিকে ধাবিত হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, উত্তর প্রশান্ত মহাসাগরীয় কুরিল দ্বীপপুঞ্জের কাছে তাদের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করায় একটি মার্কিন সাবমেরিনকে তাড়া করেছে।

এ ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় মস্কোয় মার্কিন প্রতিরক্ষা অ্যাটাশেকে তলব করেছে। তবে মার্কিন ইন্দো-প্যাসেফিক কমান্ড এ অভিযোগ প্রত্যাখান করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ