আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনের সৈন্য নিহত

ইউক্রেনে রাশিয়ার হামলা
ইউক্রেনে রাশিয়ার হামলা

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ইউক্রেনের সৈন্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের গোলার আঘাতে এই সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। পূর্ব ইউরোপে যুদ্ধের তীব্র শঙ্কার মাঝে শনিবার সকালে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ওই সৈন্য নিহত হয়।

শনিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

দুই মাসের বেশি সময় ধরে দুই দেশের সীমান্তে চলা উত্তেজনার মাঝে এমন হামলার পেছনে রাশিয়ার সামরিক বাহিনীর হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তারা বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের দোনেস্ক শহরের উত্তরেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে এই বিস্ফোরণের কারণ পরিষ্কার নয়। এছাড়া এই বিস্ফোরণের ব্যাপারে বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ অথবা কিয়েভ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেইজে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, শনিবার বিচ্ছিন্নতাবাদীরা অন্তত ১৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন; যা আগের ২৪ ঘণ্টার ৬৬ বারের তুলনায় কম।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, বিচ্ছিন্নতাবাদীরা ভারী গোলাবারুদ ব্যবহার করে ২০টির বেশি স্থাপনায় গোলাবর্ষণ করেছে; যা মিনস্ক চুক্তি অনুযায়ী নিষিদ্ধ।

চলতি সপ্তাহে বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেনের সরকারি বাহিনীকে বিভক্তকারী সীমান্তরেখা বরাবর গোলাবর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের সরকার এসব ঘটনাকে উসকানি বলে অভিহিত করেছে। এছাড়া পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় কিয়েভ হামলা চালাতে পারে রাশিয়া যে ইঙ্গিত দিয়েছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন

শনিবার ইউক্রেনের ভেঙে যাওয়া তথাকথিত গণপ্রজাতন্ত্রী দোনেস্কের নেতা বলেছেন, সাবেক সোভিয়েতভুক্ত দেশটিতে যুদ্ধের তীব্র আশঙ্কা তৈরি হওয়ায় তিনি সাধারণ লোকজনকে রাশিয়ায় সরিয়ে নেওয়ার কাজে নেতৃত্ব দেবেন।

গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। সম্প্রতি কিছু সৈন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করলেও এই বক্তব্যের সত্যতা নিয়ে ইতোমধ্যে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ইউরোপীয় সদস্যরা।

যুক্তরাষ্ট্র দাবি করেছে—সীমান্তে সেনা উপস্থিতি কমায়নি রাশিয়া, বরং বাড়িয়েছে। ইউরোপের দেশসমূহের আঞ্চলিক সামরিক জোট অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশনে (ওসসিই) নিযুক্ত মার্কিন দূত মাইকেল কার্পেন্টার শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এক বৈঠকে বলেছেন, গত ৩০ জানুয়ারি পর্যন্ত যেখানে ইউক্রেন সীমান্তে ১ লাখ রুশ সেনার উপস্থিতি ছিল— বর্তমানে সেখানে অবস্থান করছে ১ লাখ ৯০ হাজার বা তারচেয়ে কিছু বেশি সেনা।

ইউক্রেন যেন ন্যাটোর সদস্যপদ লাভের আবেদন প্রত্যাহার করে নেয়, মূলত সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতেই সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। কারণ ১৯৪৯ সালে গঠিত ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে; এবং ঐতিহাসিকভাবেই রাশিয়া পাশ্চাত্য আধিপত্যবাদবিরোধী।

বর্তমান উদ্ভূত পরিস্থিতির একটি কূটনৈতিক সমাধানের পথ বের করতে আগামী ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৈঠক করবেন বলে শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন জো বাইডেন। ইউরোপে হবে এই বৈঠক।

পাশাপাশি রাশিয়ার উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ২৪ ফেব্রুয়ারির বৈঠকের আগে ইউক্রেনের বিরুদ্ধে কোনো প্রকার সামরিক পদক্ষেপ নেওয়া হলে কূটনৈতিকভাবে এই সংকট সমাধনের পথ ‘চিরতরে বন্ধ’ হয়ে যাবে।

সূত্র: রয়টার্স, এএফপি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ