আন্তর্জাতিক

ইউক্রেনের বিদ্রোহী দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি রাশিয়ার

ইউক্রেনের পূর্বাঞ্চলের দু'টি অঞ্চল দোনেস্ক ও লুহানস্ক
ইউক্রেনের পূর্বাঞ্চলের দু'টি অঞ্চল দোনেস্ক ও লুহানস্ক

বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলের দু'টি অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বীধান রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই দুটি অঞ্চলে রাশিয়ার সেনাদের ‘শান্তিরক্ষা কার্যক্রম’ চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেইনের সার্বভৌমত্ব লংঘন করেছে। বিবিসির এক সংবাদে এই তথ্য জানানো হয়।

২০১৪ সাল রুশ সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেইনের সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছে।

রাশিয়া সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন করে ইউক্রেন ও এর পশ্চিমা মিত্রদের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল। রাশিয়ার দাবি ছিল, ভবিষ্যতে ইউক্রেন কখনো ন্যাটোতে যোগদান করবে না, তার নিশ্চয়তা দিতে হবে। তবে, পশ্চিমা জোট এ নিশ্চয়তা দেয়নি।

গত শুক্রবার থেকে দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে রুশ সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেনের ভূখণ্ডে গোলাবর্ষণ করতে থাকে। গোলাবর্ষণে ইউক্রেনের এক সেনা নিহত ও বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

ইউক্রেনের দাবি ছিল, রাশিয়ার ইন্ধনে বিদ্রোহীরা গোলাবর্ষণ করছে। যদি আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলি, তাহলে রাশিয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তারা সে ফাঁদে পা দিবে না বলেও জানায়।

ইউক্রেনের পশ্চিমা সমর্থিত সামরিক জোট-ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে উত্তেজনা তৈরি হয়। রাশিয়ার দাবি, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে ওই অঞ্চলে ন্যাটোর আধিপত্য বৃদ্ধি পাবে। যা ইউরোপের পূর্বাঞ্চলে রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ