আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল
ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল

রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন’র (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের পর মঙ্গলবার রাতে বোরেল একথা ঘোষণা করেন।

তিনি বলেছেন, ইউক্রেনের দু’টি প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার রুশ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউভুক্ত দেশগুলো সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা আরোপের এ সিদ্ধান্ত নিয়েছে।

বোরেল বলেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার’ ঘটনায় জড়িত রাশিয়ার ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে বহির্বিশ্বের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করতে রাশিয়া বাধাপ্রাপ্ত হবে বলে তিনি উল্লেখ করেন।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা বলেন, রাশিয়ার সেনারা বর্তমানে ইউক্রেনের ভূমিতে অবস্থান করছে এবং এর অর্থ মিনস্ক শান্তিচুক্তির আর কোনো অস্তিত্ব নেই। এ ঘটনায় ইউরোপ একটি বিপজ্জনক সন্ধিক্ষণে পৌঁছেছে বলেও মন্তব্য করেন বোরেল।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। ইউক্রেন সীমান্তে রাশিয়া বিপুল সংখ্যক সেনা মোতায়েন করলে প্রায় দু’মাস আগে থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো একথা প্রচার করতে থাকে যে, রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে চায়।কিন্তু রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করে এসেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ