আন্তর্জাতিক

গোলার আঘাতে ইউক্রেন সৈন্য নিহত: ইউক্রেন

গোলার আঘাতে ইউক্রেন সৈন্য নিহত: ইউক্রেন
গোলার আঘাতে ইউক্রেন সৈন্য নিহত: ইউক্রেন

রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ ক্ষেত্রের কাছে কামানের গোলার আঘাতে দেশটির এক সৈন্য প্রাণ হারিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী এ কথা জানায়।

ইউক্রেনের সেনাবাহিনী এ হামলার সুনির্দিষ্ট স্থানের নাম উল্লেখ না করে বলেছে, সেখানে কামানের গোলার আঘাতে দুইজন আহত হয়েছে। তাদের একজনের অবস্থা ‘একেবারে আশংকাজনক’।

সরকারি সূত্রের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে এএফপি’র তৈরি করা পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের শুরু থেকে ইউক্রেনের নয় সৈন্য নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন গত চারদিনের ব্যাপক সংঘর্ষে প্রাণ হারায়।

বিদ্রোহী নেতারা কেবলমাত্র বেসামরিক নাগরিক হতাহতের কথা জানায় এবং তাদের যোদ্ধাদের মধ্যে কেউ নিহত হয়নি বলেও জানায় তারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে নিয়মিত সৈন্য মোতায়েনের অনুমোদন দেন।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো কর্মকর্তারা বলছেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে তাদের প্রায় দেড় লাখ সৈন্য সমবেত করার পর দেশটিতে তাদের আগ্রাসন চালানো শুরু করে দিয়েছে। / এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ