আন্তর্জাতিক

ইউক্রেনে হামলায় পর বিশ্বনেতারা যা বললেন

ইউক্রেনে হামলায় বিশ্বনেতারা যা বললেন
ইউক্রেনে হামলায় বিশ্বনেতারা যা বললেন

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে দিয়েছে রাশিয়া। সে সব প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার হামলার আশঙ্কা আগেই করেছিলেন বিশ্ব নেতারা। তারই মাঝে কিয়েভে বিস্ফোরণের খবর এলো।

এই হামলার পর নড়েচড়ে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। কড়া সমালোচনা করেছেন দেশগুলোর ক্ষমতাসীন নেতারা। তারা রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দিকে এগুচ্ছেন।

জার্মান সরকারের একজন মুখপাত্র বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসে। এ সময় তিনি পূর্ব ইউরোপের দেশটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এক বিবৃতিতে জার্মান অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেন, ‘ইউরোপে আমাদের একটি স্থল যুদ্ধ হয়েছে। যা আমরা ভেবেছিলাম কেবল ইতিহাসের বইয়ে পাওয়া যাবে। এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘তিনি রাশিয়ার অপ্রোরচিত হামলায় আতঙ্কিত। ব্রিটেন এই হামলার যথাপোযুক্ত জবাব দেবে।’ ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা অযৌক্তিক। এর তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য আমরা ইউরোপীয়ান এবং ন্যাটে মিত্রদের সঙ্গে কাজ করছি, একতা এবং একাগ্রতার সহিত।’

পোলিশ সরকারের মুখপাত্র পিতর মুলার বলেন, ‘ন্যাটের পশ্চিম ফ্লাঙ্ককে পূর্ণগঠনের এখনই সময়। আমরা আশা করছি এমন সিদ্ধান্ত নেওয়া হবে।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় ফ্রান্স। রাশিয়াকে দ্রুত সময়ের মধ্যে অবশ্যই তাদের সামরিক অভিযান বন্ধ করতে হবে। ফ্রান্স সহমর্মিতার সহিত ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ