যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ‘দুর্বলতা’খুঁজে পেয়েছেন পুতিন। এজন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন তিনি। বলেছেন, আমি ক্ষমতায় থাকলে রাশিয়া ইউক্রেনে হামলার সাহস পেত না।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর নানা আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও মুখ খুলেছেন।
ট্রাম্পের ভাষায়, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের যে ‘দুর্বলতা’ প্রকাশিত হয়েছে, রাশিয়া সেই দূর্বলার সুযোগ নিচ্ছে। জো বাইডেনের দূর্বল নীতির কারণে ইউক্রেনে হামলার সাহস দেখিয়েছে পুতিন।
ট্রাম্প বলেন, পুতিন প্রাথমিকভাবে হামলা করার কথা ভাবেননি বলেই তার বিশ্বাস।
“আমার ধারণা তিনি কিছু একটা করতে চেয়েছিলেন, তারপর মধ্যস্থতা; এটা খারাপ থেকে আরও খারাপ হয়েছে, তারপর তিনি দুর্বলতা দেখতে পেয়েছেন।”