আন্তর্জাতিক

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ৯০ সেনা নিহত: কিয়েভ

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ৯০ সেনা নিহত: কিয়েভ
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ৯০ সেনা নিহত: কিয়েভ

আক্রমণের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার ৫০ ও ইউক্রেনের ৪০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ প্রশাসন। এছাড়া, দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১০ বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সহযোগী।

ওলেক্সি আরেস্টোভিচ নামে কিয়েভ প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, আমি ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত ও কয়েক ডজন আহত হওয়ার কথা জানি। এছাড়া ১০ বেসামরিক নাগরিক মারা যাওয়ার কথাও শুনেছি।

এদিকে, অর্ধশত রুশ সেনা নিহত হওয়ার পাশাপাশি আক্রমণকারীদের চারটি ট্যাংক ও ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

দুপুরে ইউক্রেনীয় সামরিক বাহিনী এক বিবৃতি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে চারটি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া, বিচ্ছিন্নতাবাদী লুহানস্ক অঞ্চলের একটি শহরে ৫০ রুশ সেনাকে হত্যা এবং ছয়টি সামরিক আকাশযান ধ্বংস করা হয়েছে।

অবশ্য রাশিয়া এই দাবি প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ পেয়ে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। রাশিয়া, বেলারুশ ও ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে প্রবেশে করেছে রুশ সেনারা। কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সূত্র: এএফপি, রয়টার্স

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ