আন্তর্জাতিক

ইউক্রেনের আকাশসীমা রাশিয়ার দখলে!

রাশিয়ার দখলে ইউক্রেনের আকাশ পথ
রাশিয়ার দখলে ইউক্রেনের আকাশ পথ

ইউক্রেনের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এমন দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।

ওই কর্মকর্তা জানান, আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই ইউক্রেনের কাছে। যেসব ব্যবস্থা আছে তা সহকেই ধ্বংস করে ফেলেছে রুশ বাহিনী। এখন ইউক্রেনে প্রতিরোধ গড়ে তোলার মতো কোনো বাহিনী অবশিষ্ট নেই। দেশটির আকাশসীমা এখন পুরোপুরি রাশিয়ার দখলে চলে গেছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দু:খ প্রকাশ করে বলেছেন, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় সময় ভোর ৪টা থেকে এই হামলা শুরু হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করছে রাশিয়া।’

একদিনে দ্বিতীয়বার দেওয়া ভাষণে তিনি বলেন, ‘কীভাবে শত্রুতা শেষ করা যায় এবং এই আক্রমণ বন্ধ করা যায়, তা নিয়ে রাশিয়াকে শিগগিরই বা পরে আমাদের সঙ্গে কথা বলতে হবে। যত তাড়াতাড়ি কথোপকথন শুরু হবে, রাশিয়ার ক্ষতি তত কম হবে।’

তিনি আরও বলেন, ‘হামলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষা করে যাবো।’

এর আগে গত রাতে তিনি রাজধানী কিয়েভে হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাজধানী ছাড়ার তার কোনো ইচ্ছে নেই। এবং জেলেনস্কি এটাও জানেন যে, এই মুহূর্তে তিনিই রাশিয়ার সবচেয়ে বড় টার্গেট।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ