আন্তর্জাতিক

যুদ্ধ থামাতে পুতিনকে ম্যাক্রোঁর ফোন

যুদ্ধ থামাতে পুতিনকে ফোন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট
যুদ্ধ থামাতে পুতিনকে ফোন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

এখন পর্যন্ত পুতিনকে একমাত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ফোন করে যুদ্ধ থামানোর অনুরোধ জানিয়েছেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের অন্য কোন দেশ রাশিয়াকে যুদ্ধ থামানোর ব্যাপারে কার্যকরী কোন উদ্যোগ নেয়নি।

শুক্রবার রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ থামাতে পুতিনকে ফোন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামিট শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বিবিসির খবরে এ কথা উঠে এসেছে।

ম্যাক্রোঁ জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছেন। কারণ জেলেনস্কি বারবার কল করেও পুতিনকে পাচ্ছেন না।

বোমাবর্ষণে ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর গতকাল দেশটির বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় ইউক্রেনের ১৩৭ জন মারা গেছেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলার জন্য পুতিন অনুরোধ জানাতেও ফোনটি করেছিলাম।’

সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বৃহস্পতিবার পুতিনকে ফোন করা একমাত্র পশ্চিমা নেতা ম্যাক্রোঁ। তিনি মনে করেন, রাশিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে হবে।

এ ব্যাপারে শুক্রবার সাংবাদিকদের ম্যাক্রোঁ বলেন, ‘নিন্দা জানানো, নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আলোচনার পথ আমাদের খোলা রাখতে হবে, যেন শর্তগুলো পূরণ করা যায়, যাতে আমরা সংঘাত থামাতে পারি।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ