আন্তর্জাতিক

আত্মসমর্পণ না করে মৃত্যকে বেছে নিলেন ইউক্রেনের ১৩ সীমান্তরক্ষী

স্নেক আইল্যান্ড
স্নেক আইল্যান্ড

নিজেদের জমি না ছেড়ে কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ডের ১৩ সীমান্তরক্ষী দেশের জন্য প্রাণ উৎসর্গ করলেন। আত্মসমর্পণ না করে রাশিয়ার বোমার আঘাতে জীবন বিলিয়ে দিলেন তারা। ওই প্রহরীদের জাতীয় বীরের সম্মান জানানোর ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির এক প্রতিবেদনে এই ঘটনা উঠে এসেছে।

ঐ প্রতিবেদনে জানানো হয়, তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানায় রুশ বাহিনী। কিন্তু তারা শত্রুদের কাছে মাথা নত করেননি। রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে অস্ত্র নামাতে বলা হয় তাদের। কিন্তু রক্ষীরা প্রাণদানকে বেছে নেন। ওই সময়ের কথোপকথন টিকটক, টুইটারসহ একাধিক অনলাইন মাধ্যমে ভাইরাল হয়েছে।

রাশিয়ার জাহাজ থেকে ইউক্রেনের প্রহরীদের উদ্দেশ্যে বলা হয়, আপনাদের অস্ত্র সমর্পণ ও আত্মসমর্পণের পরামর্শ দিচ্ছি। অন্যথায় আমরা গুলি করবো।

এমন ঘোষণার পর প্রহরীদের ‘তবে তাই’ বলতে শোনা যায় ভাইরাল অডিওতে। আরও বলেছিলেন, ‘রাশিয়ান ওয়ারশিপ, গো ফা ইয়োরসেলফ’।

এরপর তাদের উদ্দেশ্যে বোমা মারে রাশিয়ান বাহিনী। সাথে সাথে মারা যান ১৩ জনের সবাই।

প্রেসিডেন্ট জেলেনস্কি রক্ষী সাহসিকতার প্রশংসা করে জানান, তাদের মরণোত্তর যুদ্ধ বীর সম্মাননায় ভূষিত করা হবে।

তিনি বলেন, আমাদের দ্বীপ রক্ষা করতে সীমান্তরক্ষীরা বীরত্বের সঙ্গে মারা গেছেন। কিন্তু হাল ছাড়িনি। তাদের সবাইকে মরণোত্তর ইউক্রেনের বীর উপাধিতে ভূষিত করা হবে। যারা ইউক্রেনের জন্য জীবন দিয়েছেন তারা চিরস্মরণীয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ঘোষণার পর বৃহস্পতিবার স্থল, আকাশ ও সমুদ্রপথে আক্রমণ শুরু হয়। বিস্ফোরণ ও গোলাগুলির কারণে ইউক্রেনের প্রধান শহরগুলো থেকে ইতিমধ্যে লাখখানেক মানুষ পালিয়ে গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি কোনো ইউরোপীয় রাষ্ট্রে সবচেয়ে বড় আক্রমণ। রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হওয়া রাশিয়ান বাহিনীর সঙ্গে ‘একা’ লড়াই চালিয়ে যাবেন বলে শুক্রবার মন্তব্য করেন জেলেনস্কি।

তিনি জানান, যুদ্ধে এ পর্যন্ত ১৩৭ জন সামরিক ও বেসামরিক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। ইউক্রেনের কর্মকর্তারা এর আগে অন্তত ৭০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ