আমেরিকার রাষ্ট্রপতি জো বিডেনের নির্দেশে জার্মানির স্প্যাংডাহলেম বিমান ঘাঁটি থেকে পরিচালিত ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউরোপে পৌঁছেছে। রাশিয়ান বাহিনী ইউক্রেনে প্রবেশের সাথে সাথে মিত্রদের আশ্বস্ত করতে বাল্টিক সাগর এবং কৃষ্ণ সাগর অঞ্চলে মোতায়েন করা হল। একই সময়ে, মিনোট এয়ার ফোর্স বেস, এনডি থেকে একটি বি-৫২ বোম্বার বিমান পোলান্ডে মোতায়েনের খবর পাওয়া গেছে।
যখন ইউক্রেনের চলমান সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে তখন এই জঙ্গিবিমান পাঠানো খবর এলো।
রোমানিয়ার একজন প্রতিরক্ষা কর্মকর্তা এয়ার ফোর্স ম্যাগাজিনকে নিশ্চিত করেছেন যে এফ-৩৫ এর মধ্যে দুটি ২৪ ফেব্রুয়ারী সকালে রোমানিয়ায় পৌঁছেছে, ফেটেস্টিতে আটটি এফ-১৬ এর সাথে যোগ দিয়েছে। রোমানিয়া ও ইউক্রেনের অভিন্ন স্থল সীমান্ত রয়েছে।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করে।
আমেরিকা বলেছে, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপে সেনা এবং সামরিক সরঞ্জামাদি পুনর্বিন্যাসের যে নির্দেশ দিয়েছেন তার অংশ হিসেবে পূর্ব ইউরোপে এসব বিমান মোতায়েন করা হলো।
সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ, মোটেই আগ্রাসী পদক্ষেপ নয়। এসময় তিনি সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে আমেরিকার নেই।