আন্তর্জাতিক

রাশিয়ার ইউক্রেন আগ্রাসন

ন্যাটোর জরুরি অধিবেশনে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং ইউরোপের নিরাপত্তার আশংকার ক্ষেত্রে পশ্চিমাদের জবাব জোরদার করার ব্যাপারে শুক্রবার জরুরি ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ করেন।

হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ন্যাটোর সদস্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেন। তিনি বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে এ আলোচনা করেন। রাশিয়ার প্রতিবেশি দেশ ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর আগ্রাসনের একটি ঐক্যবন্ধ ট্রান্স-আটলান্টিক জবাব দেয়ার চেষ্টা করছে ন্যাটো।

এ সম্মেলনে সাংবাদিকদের অংশগ্রহণের কোন সুযোগ ছিল না। হোয়াইট হাউস সিচুয়েশন রুম থেকে বাইডেন এ বৈঠকে অংশ নেন।

ইউক্রেনে বিভিন্ন দিক থেকে রুশ বাহিনীর হামলার এবং দেশটির সরকার উৎখাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আহ্বানের পর মস্কোর সৈন্যরা রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ার প্রেক্ষাপটে এ আলোচনা হয়।

বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে মার্কিন জনগণের উদ্দেশে দেয়া এক ভাষণে বাইডেন ইউরোপকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা নিশ্চিত করেন।

বাইডেন বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই যে যুক্তরাষ্ট্র তাদের দেশের সম্পূর্ণ শক্তি দিয়ে ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে।’

এদিকে প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বাহিনী ইউক্রেনে রাশিয়ার সাথে সংঘাতে জড়াবে না।’

শুক্রবার ন্যাটোর সদস্য দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইউক্রেন প্রশ্নে ‘বলিষ্ঠ অবস্থান’ গ্রহণে ব্যর্থতার জন্য এ জোট ও ইউরোপীয় ইউনিয়নকে অভিযুক্ত করেন। / এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ