আন্তর্জাতিক

পুতিনের শান্তি প্রস্তাবে রাজি জেলেনস্কি

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

পুতিনের শান্তি এবং যুদ্ধ বিরতির প্রস্তাবকে মেনে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যে কোন সময় আলোচনা করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। জেলেনস্কির প্রেস সচিব সের্গেই নিকিফোরভ শনিবার এ কথা জানান।

সের্গেই নিকিফোরভ তার ফেসবুক একাউন্টে লিখেছেন, “আমাকে এই অভিযোগ এড়াতে হবে যে আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি। ইউক্রেন সব সময়ই শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে এবং ছিল। এটি আমাদের স্থায়ী অবস্থান। আমরা রাশিয়ার প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি।”

নিকিফোরভ উল্লেখ করেন, আলোচনার জন্য স্থান ও সময় নির্ধারণ নিয়ে কথাবার্তা চলছে। যত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, তত বেশি স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকবে।

রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য পুতিন একটি প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, এই আলোচনার প্রাথমিক উদ্যোগ হিসাবে বেলারুশের রাজধানীতে বৈঠকের পরামর্শ দেয়া হয়, তবে ইউক্রেনীয় পক্ষ আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে ওয়ারশ’র প্রস্তাব দেয় এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত ডনবাস প্রজাতন্ত্রের প্রধানদের অনুরোধে পুতিন বৃহস্পতিবার সকালে টেলিভিশনে দেয়া এক ভাষণে কিয়েভ দ্বারা আট বছর ধরে নির্যাতন ও গণহত্যা থেকে জনগণের সুরক্ষায় এই বিশেষ অভিযানের নির্দেশ দেন। পুতিন জোর দিয়ে বলেন, মস্কোর কিয়েভ দখলের কোন পরিকল্পনা নেই।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ