আন্তর্জাতিক

ইউক্রেনে মানবিক সংকট

প্রাণ বাঁচাতে ঘর ছাড়া লাখো মানুষ

ইউক্রেনের রাজধানী কিয়েভে বোমা ও গুলি থেকে বাঁচতে পাতাল রেলস্টেশনে আশ্রয় নিয়েছে বহু মানুষ
ইউক্রেনের রাজধানী কিয়েভে বোমা ও গুলি থেকে বাঁচতে পাতাল রেলস্টেশনে আশ্রয় নিয়েছে বহু মানুষ

রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের শহর ছাড়ছে লাখো মানুষ। আশ-পাশের দেশগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে তারা। বিমান হামলার নির্ঘুম রাত কাটছে তাদের। গতকাল শুক্রবারই রাজধানী কিয়েভে পৌঁছে যায় রুশ বাহিনী। সামরিকের পাশাপাশি অনেক বেসামরিক স্থাপনায়ও হামলা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

বিবিসিতে কর্মরত ইউক্রেনীয় সাংবাদিক ওলগা মালচেভস্কা বৃহস্পতিবার রাতে ঘুম থেকে উঠে জানতে পারেন কিয়েভে তাঁর পরিবারের ফ্ল্যাটবাড়িতে বিমান হামলা হয়েছে। সেখানে তাঁর মা ও পরিবারের অন্য সদস্যরা বাস করেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওলগা গতকাল শুক্রবার বলেন, ‘তিনি (ওলগার মা) অন্য জায়গায় আশ্রয় নিয়েছিলেন... এবং সৌভাগ্যক্রমে ওই ভবনে ছিলেন না। ’ ওলগা জানান, তাঁর মা, বোন ও শিশুসন্তান এক আত্মীয়ের বাসার বেইসমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তবে তাঁর এক চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যিনি সম্ভবত ওই ভবনে ছিলেন।

বৃহস্পতিবার থেকে কিয়েভ ছাড়তে শুরু করে মানুষ। অনেকে বিমান হামলার ভয়ে মেট্রো রেলের স্টেশনে রাত কাটাচ্ছেন। অনেক শিশু, নারীসহ শরণার্থীরা পোল্যান্ডের রেলস্টেশনে রাত কাটিয়েছেন।

পোল্যান্ড সীমান্তে শরণার্থীদের একজন কিয়েভ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩৬ বছর বয়সী শিক্ষিকা ওলহা। পুরো নাম প্রকাশে অনিচ্ছুক এ নারী বলেন, ‘আমি কিয়েভ থেকে এসেছি। আমি শুনেছি কিয়েভে আমার পাশের বাড়িতেই হামলা হয়েছে। আমি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আমি প্রায় সবই আমার সঙ্গে নিয়েছি। ’

জন্মভূমি থেকে পালিয়ে আসার কয়েক ঘণ্টা পর ইউক্রেন সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে পোল্যান্ডের এক সীমান্ত শহরের স্টেশনে পৌঁছান ওলহা। সেখানে ছিল আরো ২০০ জন আশ্রয়প্রার্থী। সেখান থেকে সুইজারল্যান্ডের এক বন্ধুর উদ্দেশে রওনা হয়ে ওলহা বলেন, ‘আমি এখন নিরাপদ বোধ করছি। কিন্তু আত্মীয় ও বন্ধুদের সাহায্য করতে পারিনি। তাদের অনেকেই বিপদে আছে, কিন্তু তারা দ্রুত চলে আসতে পারছে না। ’

সীমান্তে অবস্থানরত অন্য কর্মকর্তারা আশ্রয়প্রার্থী লোকদের নাম নিবন্ধন করছিলেন এবং টিকিট কাটতে সাহায্য করছিলেন। কনস্ট্যানটিন নামের এক ব্যক্তি বলছিলেন, বোমা হামলা এবং নানা ধরনের ‘খুব ভীতিকর জিনিস’ তাঁকে জন্মভূমি ছাড়তে বাধ্য করেছে।

পুরো নাম প্রকাশে অস্বীকৃতি জানানো এই ব্যক্তি বলেন, ‘আমি শুধু বন্ধুদের কাছ থেকে ভিডিও এবং বার্তা পেয়েছি। জার্মানিতে একজন বন্ধুর কাছে যাচ্ছি আমি। তারপর দেখা যাক কী হয়। ’

আশ্রয়প্রার্থী ৪২ বছর বয়সী ইরিনা নামের ব্যবসায়ী নারী রাশিয়ার এই আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে একটি পদক্ষেপ’ আখ্যা দেন। তিনি বলেন, ‘আমার জীবন অর্ধেক দিনেই ১০০ শতাংশ বদলে গেছে। তবে এটা খুব ভালো লাগছে যে আমাদের কোথাও যাওয়ার জায়গা আছে। কিছু লোকের যাওয়ারও জায়গা নেই। ’

সূত্র : বিবিসি, এএফপি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ