আন্তর্জাতিক

বাথরুমে আশ্রয় নিচ্ছে কিয়েভের মানুষ

জীবন বাঁচাতে অনেকেই বাথরুমে আশ্রয় নিয়েছেন। ছবি: সংগৃহীত
জীবন বাঁচাতে অনেকেই বাথরুমে আশ্রয় নিয়েছেন। ছবি: সংগৃহীত

রুশ বাহিনীর আগ্রাসন থেকে বাঁচতে নানা চেষ্টা করে যাচ্ছেন ইউক্রেনের রাজধানী কিয়েভবাসী। এমনকি বাথরুমকে নিরাপদ মনে করছেন অনেকে। কিয়েভের এক বাসিন্দা ওলগা। তার ছেলে ভাদিমকে নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন বাথরুমে। এই জায়গাটিকে তিনি সবচেয়ে নিরাপদ মনে করছেন।

বাথরুমে থাকা তার ছেলের একটি ছবিটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পর তা ভাইরাল হয়েছে।

ওলগা বলেন, আমরা কোনো আশ্রয়কেন্দ্রে যাচ্ছি না। সেখানে শতভাগ নিশ্চয়তা নেই। এমনকি আশ্রয়কেন্দ্রের পরিবেশ শিশুর মানসিক বিকাশের ওপরও কড়া প্রভাব ফেলতে পারে। ভাদিল বাড়িতেই ভালো আছে, সে ঘুমোচ্ছে, খাচ্ছে এবং ভাবছে সবকিছু মজার ছলেই হচ্ছে।

তিনি আরও বলেন, কিয়েভে বেশকিছু বিস্ফোরণের শব্দ পেয়েছি। রাত ১টা ও ভোর ৪টায় বিস্ফোরণ হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালেও আওয়াজ পেয়েছি। তবে সকালের পর থেকে শান্ত পরিবেশ বিরাজ করছে। আমি এখন ঘুমোতে পারি।

কিয়েভের একটি সেনা ঘাঁটিতে হামলা করেছে রুশ বাহিনী। সেখানে ব্যাপক গোলাবর্ষণ বিস্ফোরণের তথ্য জানিয়েছে বিবিসি। ইউক্রেন সেনাবাহিনী জানায়, কিয়েভ সামরিক ঘাঁটিতে রাশিয়ার সৈন্যরা হামলা চালিয়েছে। তবে ইউক্রেন সে হামলা প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে, ইন্টারফ্যাক্স ইউক্রেন বার্তা সংস্থা বলেছে যে রাশিয়ান সৈন্যরা শহরের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কিয়েভ শহরের কেন্দ্র থেকে কিছুটা দুরে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তবে কোথায় বিস্ফোরণ ঘটছে তা নিশ্চিত হওয়া যায়নি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ