আন্তর্জাতিক

ইউক্রেনে সামরিক সহায়তা বাড়াবে জার্মানী ও অস্ট্রেলিয়া

ইউক্রেন সামরিক সহায়তা বাড়াবে জার্মানী ও অস্ট্রেলিয়া
ইউক্রেন সামরিক সহায়তা বাড়াবে জার্মানী ও অস্ট্রেলিয়া

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জার্মানী ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইউক্রেনের সেনাদের সাহায্য করতে অস্ত্র পাঠাবে অস্ট্রেলিয়া। তবে অস্ত্রগুলো প্রাণঘাতী নয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সিডনির এক গির্জায় ইউক্রেনীয়-অস্ট্রেলীয়দের এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্কট মরিসন এ সব কথা বলেন।

এদিকে, দেড় হাজার আধুনিক অস্ত্র দিচ্ছে জার্মানি। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অ্যান্টি-ট্যাংক ওয়েপন ও ‘স্ট্রিঙ্গার’ সারফেস টু এয়ার মিসাইল। বার্লিন সরকার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস বলেন, মানবিক কারণে পুতিনের সৈন্যদের হামলার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়া আমাদের দায়িত্ব।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার চলমান হামলার মধ্যেই ইউক্রেনকে ১ হাজার অ্যান্টি-ট্যাংক ওয়েপন ও ৫০০ ‘স্ট্রিঙ্গার’ সারফেস টু এয়ার মিসাইল দেবে জার্মানি।

এছাড়া ন্যাটো, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে প্রাণঘাতী অস্ত্র পাঠানোর কথাও বলেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আমাদের ন্যাটো অংশীদারদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মাধ্যমে প্রাণঘাতী সহায়তা যতটা সম্ভব পাঠানোর চেষ্টা করব।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ