আন্তর্জাতিক

ইইউ’র আকাশসীমায় রাশিয়ার বিমান নিষিদ্ধ

ইইউ’র আকাশসীমায় রাশিয়ার বিমান নিষিদ্ধ
ইইউ’র আকাশসীমায় রাশিয়ার বিমান নিষিদ্ধ

রাশিয়ার বিমান চলাচলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় কমিশন। গতকাল (রোববার) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যানডার লিয়েন এই ঘোষণা দেন।

সেই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ মাধ্যম আরটি এবং স্পুৎনিক নিষিদ্ধের ঘোষণাও দিয়েছে কমিশন।

ঘোষণায় উরসুলা ভ্যানডার লিয়েন আরও বলেন, কমিশন ইউক্রেনকে অস্ত্র কেনার অর্থ যোগান দিবে। এছাড়া, ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে সহায়তা করায় বেলারুশের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় কমিশন।

ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ইউরোপ ও আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো যার মধ্যে অনেক দেশই তাদের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ করেছে। যুদ্ধ শুরুর পরপরই ব্রিটেন রাশিয়ার বিমান চলচলে নিষেধাজ্ঞা আরোপ করলেও একদিন পরই পাল্টা পদক্ষেপ নেয় রাশিয়া। ব্রিটেনের বিমান চলাচলের ওপর রাশিয়াও নিষেধাজ্ঞা আরোপ করে।

সবশেষ রোববার ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের আকাশসীমায় রাশিয়ার চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হলো। শুধু তাই নয়, ইউরোপে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব গণমাধ্যম আরটি এবং স্পুৎনিক নিষিদ্ধ করার ঘোষণাও দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এ দুটি গণমাধ্যমকে তিনি ক্রেমলিনের ‘মিডিয়া মেশিন’ বলে উল্লেখ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ