আন্তর্জাতিক

কিয়েভ ও খারকিভে সংঘাত চলছেই

বেলারুশ সীমান্তে রাশিয়ার সাথে আলোচনায় বসছে ইউক্রেন

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন। গতকাল (রোববার) বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেংকোর সাথে ফোনালাপের পর নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে দেয়া একটি পোস্টে এই তথ্য জানান জেলেনস্কি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ (সোমবার) সকালে এই আলোচনায় বসবে দুই পক্ষ। তিনি লিখেছেন, ইউক্রেন-বেলারুশ সীমান্তবর্তী প্রিপিয়াত নদীর পাড়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি আরো জানিয়েছেন, “আলোচনার সময় এবং আলোচনায় অংশ নেয়া ইউক্রেনের প্রতিনিধিদল সেখানে যাওয়া ও আসার সময়, বেলারুশ ভূখণ্ডে থাকা সব বিমান, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন লুকাশেংকো।” এর আগে, বেলারুশ ভূখণ্ডে কোনো ধরনের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন জেলেনস্কি। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, বেলারুশ নিজেও ইউক্রেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে অংশ নিয়েছে। এবার শান্তি আলোচনার বিষয়ে একমত হলেও তিনি এ নিয়ে খুব বেশি আশাবাদী নন বলে জানিয়েছেন। একই কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে, বেলারুশ সীমান্তে আলোচনার প্রস্তুতি চললেও ইউক্রেনের কিয়েভ ও কারকিভ শহরে সংঘাত অব্যাহত রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ