আন্তর্জাতিক

ইউক্রেনের খারসন নগরীর দখল নিয়েছে রুশ বাহিনী

ইউক্রেনের খারসন নগরীর দখল নিয়েছে রুশ বাহিনী
ইউক্রেনের খারসন নগরীর দখল নিয়েছে রুশ বাহিনী

রাশিয়ার বাহিনী ইউক্রেনের খারসন নগরীর দখল করে নিয়েছে। এক সপ্তাহ আগে মস্কো কিয়েভের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার পর এই প্রথম দেশটির কোন শহরের পতন ঘটলো। স্থানীয় কর্মকর্তার একথা নিশ্চিত করেছেন। খবর এএফপি’র।

বুধবার রাতে আঞ্চলিক প্রশাসনের প্রধান গেনাডি লাকহুতা বার্তা সার্ভিস টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়ার দখলদাররা এ নগরীর পুরো অংশের দখল নিয়েছে এবং এটি অত্যন্ত বিপজ্জনক।’

রুশ বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগরের কাছের এ বন্দর নগরী দখল করে। এ নগরীর জনসংখ্যা প্রায় ২ লাখ ৯০ হাজার। দেশের অন্য শহরগুলোতেও রুশ সেনারা হামলা চালানো অব্যাহত রেখেছে।

নগরীর মেয়র ভাদিম বইচেনকো জানান, ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর বারদিয়ানস্ক রাশিয়ার সৈন্যরা ইতোমধ্যে দখল করেছে।

রাশিয়ার বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভেও ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে চালানো হামলাকে ১৯৯০’র দশকের সারাজেভোতে ঘটা বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞের সাথে তুলনা করা হয়।

দেশটিতে কয়েকদিনের তুমুল লড়াইয়ে শত শত বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ১০ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছেন।

এদিকে রাশিয়ার অর্থনীতি দুর্বল করে ফেলার লক্ষ্যে পশ্চিমা বিশ্ব একের পর এক মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ