আন্তর্জাতিক

রাশিয়ার বাহিনীর হামলার পর ইউক্রেনের পরমাণু কেন্দ্রে আগুন

রাশিয়ার বাহিনীর হামলার পর ইউক্রেনের পরমাণু কেন্দ্রে আগুন
রাশিয়ার বাহিনীর হামলার পর ইউক্রেনের পরমাণু কেন্দ্রে আগুন

রাশিয়ার সৈন্যরা ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্রে শুক্রবার হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের ওই স্থাপনায় আগুন জ্বলছে। এ হামলার ঘটনায় দেশটির নেতা মস্কোর ‘পরমাণু সন্ত্রাসকে’ দায়ী করেছে। খবর এএফপি’র।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এতে তাৎক্ষণিকভাবে তেজক্রিয়তা বৃদ্ধি শনাক্ত করা যায়নি এবং আগুনে ‘আবশ্যকীয়’ সরঞ্জামাদির কোন ক্ষতি হয়নি। তবে এক্ষেত্রে আগ্রাসী বাহিনীর পরবর্তী পরিকল্পনা কী তা অস্পষ্ট রয়ে গেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চেরনোবিল পরমাণু দুর্যোগের‘পুনরাবৃত্তির’ চেষ্টা করায় মস্কোকে দায়ী করেন এবং বলেন, তিনি জাপোরি ঝঝিয়া পরমাণু কেন্দ্রের এ সংকটের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক নেতাদের সাথে কথা বলেছেন।

বাইডেন এ পরমাণু কেন্দ্রে জরুরি বিশেষজ্ঞদের যাওয়ার সুযোগ করে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

এ কেন্দ্রের সরাসরি ভিডিও ফুটেজে রাতের আকাশে আগুনের ঝলকানি এবং ধোয়ার কু-লি উঠতে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সেখানে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

এক ভিডিও বার্তায় জেলোনস্কি বলেন, ‘এ পরমাণু কেন্দ্রে রাশিয়া ছাড়া অন্য কোন দেশ হামলা চালায়নি।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে এই প্রথম এমন ঘটলো। মানব জাতির ইতিহাসেও পরমাণু কেন্দ্রে এমন হামলার ঘটনা প্রথম। সন্ত্রাসী রাষ্ট্র এখন পরমাণু সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’

এ ব্যাপারে জেলেনস্কি আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

তিনি বলেন, ‘সেখানে বিস্ফোরণ ঘটলে এতে সব কিছ ুধ্বংস হয়ে যাবে। ইউরোপ ধ্বংস হবে। এর কবল থেকে ইউরোপকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে কেবলমাত্র ইউরোপের দ্রুত পদক্ষেপ রাশিয়ার সৈন্যদের থামাতে পারে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ