রাশিয়ার সেনাবাহিনীর অন্তত তিনজন অধিনায়ককে হত্যা করে বসেছে ইউক্রেনিয়ান সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (৪ মার্চ) পশ্চিমা দেশের কর্মকর্তারা এমনটাই জানিয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন, ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির উপ-কমান্ডার অ্যান্ড্রেই সুখোভাস্তি। এছাড়াও একজন ডিভিশনার কমান্ডার ও রেজিমেন্টাল কমান্ডার নিহত হয়েছেন।
রাশিয়া জানিয়েছিলো , ইউক্রেন অভিযানে ৪৯৮ রুশ সেনা নিহত হয়েছেন। এছাড়াও এক হাজার ৬০০ সেনা আহত হয়েছেন। তবে রুশ বাহিনীর সত্যিকারের হতাহতের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে ইউক্রেনের সেনাবাহিনীর দাবীর সাথে রুশ পক্ষের দাবীতে রয়েছে ব্যাপক পার্থক্য। ইউক্রেন দাবী করেছে, এই যুদ্ধে রুশ সশস্ত্র বাহিনীর ৯ হাজার হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু লড়াইয়ের তীব্রতার জন্য সত্যিকার হতাহতের সংখ্যা নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। / বিবিসি, ইনডিপেনডেন্ট